সুরজিত দেব, ডায়মন্ড হারবার: স্কুলের মধ্যেই নাবালিকা ছাত্রীর সঙ্গে অসভ্যতা, শ্লীলতাহানির অভিযোগ। ঘটনা জানাজানি হওয়ার পরই পালিয়ে যান স্কুলের অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজ, শুক্রবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায়।
পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়ার ইন্দ্রনারায়ণপুর সুকান্ত-নজরুল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে আছেন স্বপনকুমার বারিক। অভিযোগ, স্কুলের মধ্যেই তিনি বেশ কিছুদিন ধরে এক ছাত্রীর সঙ্গে অসভ্যতা করছিলেন। অভিযোগ, স্কুলের মধ্যেই পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই নাবালিকা বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারের সদস্যদের জানায়।

ছাত্রীর পরিবারের তরফে সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বুধবার লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এর আগেও অভিযুক্ত প্রধান শিক্ষক একাধিক ছাত্রীর সঙ্গে অসভ্যতা করেছেন বলে অভিযোগ সামনে আসে। এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দেন অভিযুক্ত। পুলিশ ওই প্রধান শিক্ষকের নামে শ্লীলতাহানি ও পকসো ধারায় মামলা দায়ের করে। আজ শুক্রবার ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই অভিযুক্তকে কাকদ্বীপ অতিরিক্ত সেশন ও দায়ের জজের বিশেষ আদালতে তোলা হয়। ধৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
সর্বশেষ খবর
-
সন্দেশখালির পর সুন্দরবন, এলাকা ঘিরল এনএসজি, সঙ্গে এসটিএফ, বিএসএফ! হতবাক দ্বীপবাসী
-
নো বলে বদলে যাচ্ছে ম্যাচের ভাগ্য! বোলারদের গা-ছাড়া মনোভাবে আর্থিক জরিমানা চান গাভাসকর
-
‘রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন’, দিলীপের মন্তব্যে নয়া বিতর্ক
-
ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, জারি হলুদ সতর্কতা, ভারী বৃষ্টি কলকাতায়?
-
মর্গে জায়গা নেই, ছড়াচ্ছে দুর্গন্ধ, শ’য়ে শ’য়ে নামগোত্রহীন দেহ কবর দিচ্ছে নেপাল! মৃতের সংখ্যা কত?