Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
সন্ময়

সন্ময় বন্দ্যোপাধ্যায়কে নির্যাতনের অভিযোগ, অপসারিত খড়দহ থানার আইসি

একই অভিযোগে সরানো হয়েছে পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারকেও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০১৯, ১৪:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০১৯, ১৪:৫৭

options
link
সন্ময় বন্দ্যোপাধ্যায়কে নির্যাতনের অভিযোগ, অপসারিত খড়দহ থানার আইসি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ময় বন্দ্যোপাধ্যায়কে নির্যাতনের অভিযোগে এবার সরানো হল পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধনকে। একই অভিযোগে বুধবার সরানো হয় খড়দহ থানার আইসি অনিমেষ সিংহরায়কে। জামিন পাওয়ার পরই পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই অবশেষে সরিয়ে দেওয়া হল অনিমেষ সিংহ রায় ও চন্দ্রশেখর বর্ধনকে। জানা গিয়েছে, খড়দহ থানার দায়িত্ব নেবেন বারাকপুরের আইসি সুজিত ভট্টাচার্য। 

SP-CHANGE

Advertisement

গত ২৩ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্য কুরুচিকর ছিল এই অভিযোগ তুলে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় মামলা রুজু হয়। সেই অভিযোগের ভিত্তিতে ১৭ অক্টোবর রাতে সন্ময়বাবুর খড়দহের বাড়িতে হানা দেয় বারাকপুর কমিশনারেটের পুলিশ। অভিযোগ, কোনও অপরাধ না জানিয়ে বাড়ির পোশাক পরিহিত অবস্থাতেই থানায় নিয়ে আসা হয় তাঁকে। থানায় নিয়ে আসার পর গ্রেপ্তার করা হয় তাঁকে। সেই মামলায় জামিনও পেয়ে যান সন্ময়বাবু। জামিন পাওয়ার পরই গ্রেপ্তারির ঘটনার বর্ননা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্ময়বাবু। প্রকাশ্যে তিনি অভিযোগ করেন যে, থানায় নিয়ে যাওয়ার পর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয় তাঁর উপর।

এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। এরপরই বুধবার খড়দহ থানার আইসিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় নবান্নের তরফে। হাওড়া পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে অনিমেষ সিংহরায়কে। খড়দহ থানার দায়িত্ব নেবেন বারাকপুর থানার আইসি। একই অভিযোগে বৃহস্পতিবার বদলি করা হল পুরুলিয়া অতিরিক্ত পুলিশ সুপারকে। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পাচ্ছেন কার্শিয়াংয়ের এসডিপিও পিনাকী দত্ত। 

[আরও পড়ুন:মাত্র ৩০ সেকেন্ডে রক্তক্ষরণ বন্ধ করবে ‘স্টপ ব্লিড’, চমকপ্রদ আবিষ্কার বর্ধমানের যুবকের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.