রাজা দাস, বালুরঘাট: দুদিন ধরে বাড়িতে আটকে রেখে আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ। মঙ্গলবার রাতে অভিযোগ মিলতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ। আর জি কর কাণ্ড এবং জেলার বংশীহারী ঘটনার রেশের মধ্যে ফের এমন ঘটনায় তপ্ত দক্ষিণ দিনাজপুর ।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, জলঘর এলাকায় রবিবার বিকেলে বাড়িতে একাই ছিলেন আদিবাসী তরুণী। অভিযোগ, সেসময় অজুহাত দেখিয়ে বাড়িতে ঢোকে পাশ্ববর্তী গ্রাম কৃষ্ণনগরের এক যুবক। অভিযোগ, সে ওই তরুণীকে তুলে নিয়ে যায় নিজের বাড়িতে। এদিকে বাড়ি ফিরেই ওই তরুণীর বেপাত্তা হওয়ার বিষয়টি বুঝতে পারেন পরিবারের সদস্যরা। তারা খোঁজ নিয়ে জানতে পারেন কৃষ্ণনগরের এক যুবক তাকে তুলে নিয়ে গিয়েছে।
[আরও পড়ুন: পথ অবরোধের চেষ্টায় বাধা দিতেই মহিলা ডিএসপির চুলের মুঠি ধরে টান বিক্ষোভকারীর!]
মঙ্গলবার রাতে বালুরঘাট থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবারের লোকজন। পুলিশ তাকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। উদ্ধার তরুণীর শারিরীক পরীক্ষা করিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। অভিযোগকারী তরুণীর দাদা বলেন, তাঁর খোঁজ করতে বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তার বোনকে অপহরণ করে তিন কিলোমিটার দূরে নিজের বাড়িতে নিয়ে যায় সে। সেখানে দুদিন ধরে বোনকে ধর্ষণ করেছে অভিযুক্ত। এনিয়ে তারা বিচার চাইছেন।
[আরও পড়ুন: প্রতিবাদে হাসি কেন? প্রশ্ন উঠতেই স্বস্তিকার পালটা, ‘পিরিয়ড হলে…’]
সর্বশেষ খবর
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও