শাহজাদ হোসেন, ফরাক্কা: মুর্শিদাবাদে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার! এবার চিনা বন্দুক পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। চেন্নাই থেকে সেই আগ্নেয়াস্ত্র পাচার করতে এসে সামশেরগঞ্জ থানার পুলিশের জালে ধরা পড়ল দুই পাচারকারী। স্থানীয় এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্রও। উদ্ধার হয়েছে দুটি ৭.৬ এম এম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং আট রাউন্ড কার্তুজ।
সোমবার রাতে সামশেগঞ্জ থানার নতুন জালাদিপুর ১২ নম্বর জাতীয় সড়ক থেকে তামিলনাড়ুর চেন্নাইয়ের দুই যুবক এবং সুতি থানার এক যুবক গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছে বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রগুলো। মঙ্গলবার ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। চেন্নাই থেকে আগ্নেয়াস্ত্র গুলো হাতবদলের উদ্দেশ্যে সামশেরগঞ্জে এসেছিল দুই যুবক বলে জানতে পেরেছে পুলিশ।
আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। যদিও তদন্তের স্বার্থে ধৃতদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আগ্নেয়াস্ত্রগুলিতে চিনের ছাপ রয়েছে বলে খবর। ফলে চিনা অস্ত্র কোনও বিশেষ উদ্দেশ্যে বাংলায় ঢুকছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অস্ত্র পাচারে ‘সেফ রুট’ হয়ে উঠছে মুর্শিদাবাদ! রবিবার বিকালে সাগরদিঘি থানার মোড়গ্রাম ১২ নম্বর জাতীয় সড়ক থেকে দেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার হল। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয় তিনটি দেশি পিস্তল ও সাত রাউন্ড কার্তুজ। চলতি মাসের শুরুর দিকেই চার দেশি পিস্তল-পাইপগান, তাজা কার্তুজ-সহ গ্রেপ্তার মোট তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের দুটি আলাদা আলাদা থানার পুলিশ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে