দেবব্রত মণ্ডল, বারুইপুর: কয়েক মাসের ব্যবধানে নতুন করে মৈপীঠে বাঘের আতঙ্ক। সাতসকালে মাকরি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে হাজির হয়েছে দক্ষিণরায়। স্থানীয়দের নজরে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বনদপ্তরে।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে শৌচালয় যাওয়ার জন্য ঘর থেকে বের হন মৈপীঠের নগেদাবাদের এক বাসিন্দা। তাঁরই নজরে পড়ে হলুদ ডোরাকাটা। সূত্রের খবর, আজমলমারির জঙ্গল থেকে বেরিয়ে মাকরি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে হাজির হয়েছে দক্ষিণরায়। এই ঘটনা জানাজানি হতেই স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক গ্রাস করেছে মৈপীঠবাসীদের। খবর পেয়েই পদক্ষেপ করেছে বনদপ্তর। দক্ষিণরায়কে ঘন জঙ্গলে ফেরাতে খাঁচা পাতার প্রক্রিয়াও শুরু হয়েছে বলেই খবর। বাঘবন্দি না হওয়া পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাড়িতে থেকে বেরনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
প্রসঙ্গত, কুলতলি, মৈপীঠ সংলগ্ন এলাকায় বাঘের আনাগোনা নতুন নয়। মাস দুয়েক আগেও মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘকে দেউলবাড়ি গ্রামের ধান খেতে ঢুকতে দেখেছিলেন মৎস্যজীবীরা। গ্রামবাসীরাই রাত জেগে পাহারার ব্যবস্থা করেন। বনদপ্তরের দীর্ঘ চেষ্টার পর সেবার দক্ষিণরায় ফিরেছিল নিজের ডেরায়।
সর্বশেষ খবর
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!