দূরপাল্লার সরকারি বাসেও মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে। নবান্নে নবনির্বাচিত সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পর এই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। বিজেপি আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। কিন্তু দূরপাল্লার বাসেও সেই সুবিধা মহিলারা পাবেন কি না তা নিয়ে ধন্দ ছিল। এদিন এবিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জানান, দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
এই বিষয়ে আরও খবর
১ জুন থেকেই সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন রাজ্যের সব মহিলারা। অর্থাৎ বাসে যাতায়াত করলেও কোনও ভাড়া দিতে হবে না রাজ্যের মহিলাদের। এবিষয়ে এক বাসযাত্রী দিয়া দেবনাথ জানিয়েছেন, মহিলাদের জন্য নতুন সরকারের এই সিদ্ধান্ত খুবই ভালো। এর ফলে মহিলারা খুবই উপকৃত হবেন।
মহিলাদের বাসভাড়া নিয়ে সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে বামনেতা সুজন চক্রবর্তী জানান, রাজ্যে সরকারি বাস পর্যাপ্ত পরিমাণে নেই। তাই আগে সরকারি বাস বাড়ানোর উদ্যোগ নিক নতুন সরকার। যদিও অগ্নিমিত্রা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সরকারি বাস বাড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে সরকার বেশ কয়েকটি ইলেকট্রিক বাস চালু করার পরিকল্পনা করছে বলে জানান মন্ত্রী।
নারী ক্ষমতায়ন ও নারী উন্নয়নের জন্য রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সংকল্প পত্রে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে সরকার গঠনের ঠিক ৯ দিনের মাথায় মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ দু’টি প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। এবার থেকে শুধুমাত্র স্থানীয় ক্ষেত্রেই নয়, দূরপাল্লার বাসেও মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এদিন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা করেছেন অগ্নিমিত্রা। ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। অনেকেরই মনে সংশয় ছিল, কারা এর আওতায়। এদিন তাও খোলসা করলেন মন্ত্রী। তিনি জানান, এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা। যারা নতুন করে আবেদন করতে চান, তাঁদের জন্য শীঘ্রই চালু করা হবে পোর্টাল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের



