সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: পঞ্চায়েত ভোটের আগে বোমাভাণ্ডারের হদিশ মিলল হাওড়ার আমতায়। শুক্রবার রাতে পুলিশ এবং সিআইডি-র বম্ব স্কোয়াড আমতার চন্দ্রপুর ভোগাপাড়ায় অভিযান চালিয়ে ৬০টি তাজা বোমা, বোমা তৈরির মশলা, বেশ কিছু প্যাকেট ও পাঁচটি বাইক উদ্ধার করে। পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়াতেই বোমাগুলি ওই এলাকায় মজুত করে রাখা হয়েছিল বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় অভিযোগের তির এলাকারই এক প্রভাবশালীর দিকে।
[ঝড়ে পড়া বটগাছের আঠায় থমকে যাচ্ছে যন্ত্র, সমস্যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী]
রাতেই অভিযান চালিয়ে বোমাগুলি উদ্ধার করে সিআইডির বম্ব স্কোয়াড। ঘটনাস্থলে উপস্থিত ছিল আমতা থানার পুলিশও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে খবর ছিল, অশান্তি পাকাতে দুষ্কৃতীরা চন্দ্রপুর গ্রামে বোমা মজুত করে রেখেছে। বিষয়টি জানার প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ এই গোটা ঘটনার কথা সিআইডি জানায়। পুলিশের সোর্স মারফত খবর পেয়ে শুক্রবার রাতেই সিআইডি-র বম্ব স্কোয়াড ওই গ্রামে হানা দেয়। ওই অভিযানেই মেলে সাফল্য।
রাতে গোটা গ্রামে চিরুনি তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় স্থানীয় এক ঝোপের মধ্যে থেকে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করে সিআইডির বম্ব স্কোয়াড। ওই ব্যাগের মধ্যেই ছিল চল্লিশটি তাজা বোমা। ব্যাগটি খুলতেই বোমাগুলি বেরিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই অবশ্য বোমাগুলিকে পার্শ্ববর্তী চাখানা এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। শনিবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। কে বা কারা ওই বোমাগুলি এলাকায় লুকিয়ে রেখে গিয়েছিল, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকার বাসিন্দা ওয়াদুল্লা শেখ বাইরে থেকে লোকজন এনে এখানে বোমা বাঁধার কাজ করত ও অসামাজিক কার্যক্রমে মদত দিত বলে অভিযোগ। এই ওয়াদুল্লা এলাকায় যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিত। গত ১৮ এপ্রিল এলাকায় একটি গন্ডগোলের সময় এই ওয়াদুল্লা ঘনিষ্ঠদের বিরুদ্ধে বোমা ও গুলি নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। শুক্রবার থেকে ওয়াদুল্লা পলাতক। আমতা থানার পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং এলাকায় আরও বোমা বা অস্ত্রশস্ত্র মজুত আছে কিনা তারও খোঁজ চালানো হচ্ছে।
[খড়দহে শুটআউট! প্রকাশ্যে ইমারতি ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা]
সর্বশেষ খবর
-
সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পরই মেসিকে ফোন ক্লোজের, কী কথা হল দুই কিংবদন্তির?
-
বিয়ের ৫ মাসেই মা! ছেলে হল না মেয়ে? কটাক্ষ-সমালোচনার মাঝে খোলসা করলেন ‘বিতর্কিত’ সুস্মিতা
-
মীর আউট, প্রকাশ ইন, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক বদলে শক্তি বাড়ল শুভঙ্কর লবির!
-
নিউটাউনে আদানির হাসপাতালে গরিবদের জন্য বিশেষ পরিষেবা! ভূমিপুজো কবে? জানালেন মুখ্যমন্ত্রী
-
খুনে অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন, ফাইল খুলতেই একযোগে তল্লাশি সিট-এসটিএফ-ফরেন্সিকের