রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: লোকালয়ে বেড়িয়ে চা-বাগান লাগোয়া জলাধারে পড়ে গেল একটি বুনো হাতি৷ এই ঘটনায় রাতভর ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার মাকরাপাড়া চা বাগান এলাকায়। রাতেই চা-বাগানের সেচের জলাশয়ে পড়ে যায় হাতিটি। পড়ে বনকর্মী ও ভুটান সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানদের যৌথ চেষ্টায় জলাশয় থেকে উদ্ধার করা হয় হাতিটিকে।
[উত্তরবঙ্গে কমছে হাতির সংখ্যা! ধন্দে খোদ বনকর্তারাই]
বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় এখনও জলমগ্ন হয়ে রয়েছে৷ যার ফলে সমস্যায় পড়েছে জীবজন্তু৷ খাবারের খোঁজে প্রায়ই কখনও লোকালয়ে দেখা যাচ্ছে হাতি তো কখনও দেখা মিলছে সাপের৷ শনিবার রাতে জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের জঙ্গল থেকে ৮টি হাতির পাল মাকড়াপাড়া চা-বাগানে ঢুকে পড়ে। এলাকায় সামান্য তাণ্ডবও চালায় হাতির পালটি৷ জঙ্গলে ফেরার সময় বীরপাড়ার মাকরাপাড়া চা-বাগানের জলাশয়ে পড়ে যায় একটি হাতি৷
[উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিপন্ন বন্যজন্তুরা, লোকালয়ে ঢুকে পড়ল হাতি ও অজগর]

মাঝবয়সী হাতিটি জলাশয় থেকে ওঠার চেষ্টা শুরু করে৷ হাজারও চেষ্টায় বেরতে পারে না সে৷ শুরু হয় গজরাজের তর্জন-গর্জন৷ রাতেই জলাশয়ের পাশে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি বনবিভাগের কর্মীরা৷ ভুটান সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানরা ঘটনাস্থলে পৌছায়। জেসিবি মিশনের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ৷ প্রায় আটঘণ্টা ধরে চেষ্টার পর রবিবার ভোর পাঁচটা নাগাদ হাতিটিকে জলাশয় থেকে উদ্ধার করা সম্ভব হয়৷
[ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতি ও শাবকের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের]

[চা বাগানে ঘনিষ্ঠ প্রেমিক যুগল, হাতির হামলায় প্রাণ গেল দু’জনেরই]
বন্যপ্রাণ বিভাগের জলপাইগুড়ির ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি বলেন, ‘‘আটটি হাতির মধ্যে একটি চা -বাগানের জলাশয়ে পড়ে যায়। রাতভর প্রচেষ্টার পর বনকর্মী ও ভুটান সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানদের যৌথ প্রচেষ্টায় জলাশয় থেকে উদ্ধার করা হয় হাতিটিকে। হাতিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে৷ আপাতত সুস্থ রয়েছে হাতিটি৷ বনদপ্তরের তরফে ওই হাতিটির ওপর নজর রাখা হচ্ছে৷’’
সর্বশেষ খবর
-
কর্নাটকের কোন্দল লুকোতে পারল না কংগ্রেস! শিবকুমারের শপথের ৩ দিনের মধ্যে পদত্যাগ মন্ত্রীর
-
‘খাঁড়া হাতে বিপত্তারিণী..’, স্বরূপ গ্রেপ্তার হতেই ফুরফুরে মেজাজে অনির্বাণ! ভাইরাল অভিনেতার মজার মিমও
-
‘ক্ষমতা কাজে লাগিয়ে কত অত্যাচার করেছে…’, স্বরূপের গ্রেপ্তারিতে মুখ খুললেন দিলীপ
-
প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?
-
হাড়হিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে! দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ