Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

ফেসবুকে বাঘের ভুল ছবি দিয়ে বিভ্রান্তির চেষ্টা, দুই যুবকের নামে এফআইআর

ঘটনার পর থেকে বেপাত্তা আলিপুরদুয়ারের দুই বাসিন্দা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৯, ১৮:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৯, ১৮:৫৩

options
link
ফেসবুকে বাঘের ভুল ছবি দিয়ে বিভ্রান্তির চেষ্টা, দুই যুবকের নামে এফআইআর zoom

রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্কে তোলপাড় রাজ্যের পশ্চিমাঞ্চলের তিন জেলা। বাঘ ধরতে গিয়ে দুই বনকর্মীর মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। এমন পরিস্থিতিতে বাঘের ভুল ছবি ফেসবুক পোস্ট ঘিরে বিভ্রান্তি ছড়াল আলিপুরদুয়ারে।

[বাঘ ধরতে গিয়ে গোয়ালতোড়ের জঙ্গলে ২ বনকর্মীর রহস্যমৃত্যু]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমন কাণ্ড কারখানায় ক্ষুব্ধ বক্সা ব্যাঘ্র প্রকল্প দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আলিপুরদুয়ারের কালচিনি থানায় জানানো হয় সোশ্যাল মিডিয়ায় কীভাবে বাঘের ছবি দেখিয়ে বিভ্রান্তি বাড়িয়েছে সুরজিৎ দত্ত ও উদয় সমাদ্দার। গত ৭ মার্চ ফেসবুকে আলিপুরদুয়ার শহর লাগোয়া দমনপুরের দুই যুবক সুরজিৎ ও উদয় বাঘের ছবি ফেসবুকে পোষ্ট করেন। তাঁরা দাবি করেন ওই বাঘ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রাজাভাতখাওয়াতে দেখা গিয়েছে। তাদের এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। বাঘ নিয়ে চর্তুদিকে কৌতূহল। বাড়ছে গুজবও। এমন এক সময় দুই যুবকের ফেসবুক পোস্ট ঘিরে নানা জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে বন দপ্তর তদন্ত শুরু করে। বন আধিকারিকদের কাছে বাঘের ঘুরে বেড়ানোর ছবি রাজাভাতখাওয়ার বলে দাবি করেন সুরজিৎ দত্ত। পরে জানা যায় বাঘের ছবিটি ওই এলাকার নয়। রাজাভাতখাওয়া বাঘের চিহ্নমাত্র পাওয়া যায়নি। বনাধিকারিকদের বিভ্রান্ত করার কারণে দুই যুবকের বিরুদ্ধে কালচিনি থানায় এফআইআর করা হয়।

APD-FAKE-TIGER.jpg-2

[বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিতে আত্মঘাতী ছাত্রী]

ঘটনার পর থেকেই অবশ্য সুরিজৎ ও উদয় বেপাত্তা হয়ে যায়। এমনকী তাদের ফেসবুক পেজ থেকেও বিতর্কিত পোস্টটি সরিয়ে নেয়। চাপে পড়ে উদয় জানায় হোয়াটসঅ্যাপ থেকে ছবিগুলি পেয়েছিলেন। এর জন্য নিজের ফেসবুক পেজে উদয় ক্ষমাও চেয়ে নেন। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ বন দপ্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা কল্যাণ রাই বলেন, “আমাদের বিভ্রান্ত করার জন্য দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ এই ঘটনার তদন্ত করবে। বন আইনের কোন ধারা তাদের বিরুদ্ধে পড়বে না। কিন্তু পুলিশ যা ধারা দেওয়ার দেবে।” পুলিশ সূত্রে খবর, দু’জনকে গ্রেপ্তার করা হবে। বছর খানেক আগে উত্তরবঙ্গের নেওড়াভ্যালিতে বাঘের অস্তিত্ব মিলেছিল। আটের দশকের পর থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্প বাঘের অস্তিত্ব মেলেনি। বাঘ এনে ছাড়ার পরিকল্পনা নিয়েছে বন দপ্তর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.