বাবুল হক, মালদহ: সরকারি খাসজমি দখল করার চেষ্টা স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। এলাকার বাসিন্দারা সেই কাজে প্রতিবাদ করলে তাঁদের উপর হামলা চালানো হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। রবিবার রাতে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে মালদহ জেলার কোতয়ালি অঞ্চলের নিমাসরাই এলাকায়। সোমবার সকালে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ক্লাবের সদস্যদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহানন্দা নদীর পাশেই রয়েছে ওই সরকারি খাসজমি। ওই এলাকাতেই দীর্ঘদিন ধরে রয়েছে হ্যাপি নামে একটি ক্লাব। অভিযোগ, ওই ক্লাবের পক্ষ থেকে ওই সরকারি খাসজমির জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরে। তাই নিয়ে স্থানীয়রা প্রতিবাদও জানাচ্ছিলেন। গতকাল রাতে ওই ঘটনা নিয়েই ফের বিবাদ দেখা দেয়। ক্লাবের কয়েকজন সদস্য ভানু মহলদার নামে এক স্থানীয়ের বাড়িতে চড়াও হন। ভানু-সহ পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করা হয়।
ওই যুবকদের সঙ্গে আগ্নেয়াস্ত্র, ভোজালি ছিল। সেসব দেখিয়ে আক্রান্তদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। স্থানীয়দের অনেকে বাধা দিলে তাঁদেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সোমবার সকাল থেকে ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ওই হ্যাপি ক্লাবে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও ভোজালি। বাবু শেখ নামে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় রাতে মদ-জুয়ার আসর বসে বলে অভিযোগ। প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ক্লাব কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে