অর্ণব দাস, বারাসত: পুলিশ সুপার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার পর্দাফাঁস। এক যুবককে গ্রেপ্তার করল আমডাঙা থানার পুলিশ। গড়ফা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। অভিযুক্তের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, নগদ টাকা, একাধিক ভোটার ও আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতের নাম সুস্মিত সেন। গড়ফা থানার একটি ভাড়া বাড়িতে থাকত সে। অভিযোগ, পুলিশ সুপার পরিচয়ে নীল বাতি লাগানো গাড়িতে চড়ে ঘুরত সে। একাধিক ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিত। আর তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত অভিযুক্ত। অথচ কেউ চাকরি পেতেন না। দিনের পর দিন এমন ঘটনা ঘটার পর স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে পড়েন প্রতারিতরা। তাঁদের মধ্যে একজন আমডাঙা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ামাত্রই তদন্তে নামেন পুলিশ আধিকারিকরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আমডাঙা থানার পুলিশ বিভিন্ন এলাকায় হানা দেয়। অবশেষে বৃহস্পতিবার ভোররাতে গড়ফা থেকে অভিযুক্ত সুস্মিতকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, এলাকায় নিজের আসল পরিচয় গোপন করেছিল সে। রণজয় চট্টোপাধ্যায় নামে সকলে চিনত তাকে। ধৃতের কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া একাধিক আধার ও ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হবে। তার আসল পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করছে আমডাঙা থানার পুলিশ। ধৃতকে জেরা করে এই ঘটনা সংক্রান্ত আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।
সর্বশেষ খবর
-
পড়ুয়াদের স্বার্থে বিরাট সিদ্ধান্ত, বড় বদল রাজ্য জয়েন্ট কাউন্সিলিং প্রক্রিয়ায়!
-
বিপর্যয়ের আগে ‘টিকটক’ ভিডিও! নেপালে মা-পিসির খোঁজে হন্যে ভারতীয় বংশোদ্ভূত তরুণী
-
দুর্গাপুরের ভাঙা হল নেহরুর মূর্তি! ‘পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিস্থাপন’, পুলিশকে ডেডলাইন কংগ্রেসের
-
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
-
‘কেউ যেন আমাকে…’, মধ্যরাতে কলকাতায় ভূতুড়ে কাণ্ড! হাড়হিম অভিজ্ঞতা রণজয়ের