Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Amit Shah

বঙ্গ সফরে এসে ইসকন মন্দিরে যাবেন শাহ, যোগ দিতে পারেন বিজেপির রথযাত্রাতেও

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি জানালেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২১, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২১, ১৭:৩২

options
link
বঙ্গ সফরে এসে ইসকন মন্দিরে যাবেন শাহ,  যোগ দিতে পারেন বিজেপির রথযাত্রাতেও zoom

রূপায়ন গঙ্গোপাধ্যায়: ৩০ জানুয়ারি ২ দিনের জন্য বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যাবেন ইসকন মন্দিরে। যোগ দিতে পারেন বিজেপির রথযাত্রায়। বৃহস্পতিবার তাঁর সফরসূচি জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

জানুয়ারি মাসের ১৯, ২০ তারিখ অমিত শাহ বঙ্গে আসতে পারেন বলে শোনা গিয়েছিল ডিসেম্বরে। কিন্তু পরবর্তীতে জানা যায়, ৩০ জানুয়ারি আসতে পারেন তিনি। বৃহস্পতিবার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato) জানালেন, ৩০ জানুয়ারিই বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার তিনি যাবেন  নদিয়া-বনগাঁ, হাওড়া শহর ও উলুবেড়িয়ায়। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ৩০ জানুয়ারি ইসকন মন্দিরে যাবেন শাহ।  তারপর সভা করবেন ঠাকুরনগরে। ওইদিন রাতেই দলীয় নেতৃত্বের সঙ্গে কলকাতায় সারবেন বৈঠক। ৩১ জানুয়ারি উলুবেড়িয়ায় রোড শো করবেন তিনি। তারপর জনসভা করবেন হাওড়ার ডুমুরজলায়।ওই সময় বিজেপির রথযাত্রা শুরু হলে তাতেও যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, ফেব্রুয়ারির ১১, ১২ তারিখ ফের বাংলায় আসতে পারেন তিনি। তার আগে ৫ ফেব্রুয়ারি ২ দিনের জন্য বঙ্গ সফরে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের সভামঞ্চে দাঁড়িয়েই পদত্যাগ নেতার, মদন বললেন, ‘এটা ইমানদারি, শুভেন্দুর মতো বেইমানি নয়’]

একুশে বাংলা দখলে গেরুয়া শিবিরের বিশেষ নজর মতুয়া মহলে। গত লোকসভা ভোটে মতুয়া অধ্যুষিত বনগাঁ, রানাঘাট থেকে নিজেদের জনপ্রতিনিধি পেয়েছে বিজেপি। নিজেদের অবস্থান আরও মজবুত করতেই এবার বঙ্গ সফরে এসে শাহ বনগাঁ ও নদিয়ায় যাবেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বিধানসভা নির্বার্চনকে টার্গেট করে আগেই প্রচার শুরু করেছে। ডিসেম্বরেই বাংলায় এসেছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা। সেই সময়ই জানানো হয়েছিল, প্রতিমাসেই বাংলায় আসবেন তাঁরা।

[আরও পড়ুন: লক্ষ্য বিধানসভা নির্বাচন, আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরবে তৃণমূল   ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.