Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Amit shah

শাহের একদিনের বঙ্গ সফর শেষ, চূড়ান্ত বাংলা দখলের রণকৌশল

কাকদ্বীপ থেকে পঞ্চম পরিবর্তনযাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২১, ১৩:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২১, ১৩:২৪

options
link
শাহের একদিনের বঙ্গ সফর শেষ, চূড়ান্ত বাংলা দখলের রণকৌশল zoom

৭ দিনের ব্যবধানে ফের বঙ্গসফরে অমিত শাহ। কপিলমুনির মন্দিরে পুজো থেকে কাকদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনা, উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজন। দিনভর একাধিক কর্মসূচি ছিল তাঁর। 

সন্ধে ৭.০০: পাঁচতারা হোটেলে বেসরকারি বৈদ্যুতিন মাধ্যমের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

বিকেল ৫ টে ০১: মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় এনআইএ, সিবিআই তদন্তের দাবি কৈলাস বিজয়বর্গীয়র। কাকদ্বীপে রোড শো থেকে তাঁর হুঙ্কার, বাংলায় পরিবর্তন হবেই।

বিকেল ৪টে ৪৯: রোড শো-তে অমিত শাহর উপর পুষ্পবৃষ্টি বিজেপির মহিলা সমর্থকদের।

বিকেল ৪টে ৩৫: কাকদ্বীপে রোড শো-তে অমিত শাহ। সঙ্গে রয়েছেন রাহুন সিনহা, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। রাস্তার দু’ধারে মানুষের ঢল। 

দুপুর ৩ টে ১৯: সুব্রত বিশ্বাসের বাড়ি থেকে বেরলেন অমিত শাহ। টোটোয় খানিকটা পথ যাবেন তিনি। এরপর কাকদ্বীপে রোড শো করবেন।

Home Minister Amit Shah had lunch in a refugee family in Narayanpur

দুপুর ৩ টে ১০: মধ্যাহ্নভোজ শেষে বিশ্বাস পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুললেন অমিত শাহ।

দুপুর ৩ টে ০৫: মধ্যাহ্নভোজ শেষে বিশ্বাস বাড়িতে বিশ্রাম নিচ্ছেন শাহ। 

দুপুর ২ টো ৫০: টোটোয় মৎস্য ব্যবসায়ী সুব্রত বিশ্বাসের বাড়িতে গেলেন অমিত শাহ। সেখানেই মধ্যহ্নভোজ করছেন তিনি। মেনুতে রয়েছে ঘি ভাত, ডাল, বেগুন ভাজা, সবজি, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়।

Home Minister Amit Shah had lunch in a refugee family in Narayanpur

দুপুর ২ টো ১০: গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার মর্যাদা দেওয়ার আশ্বাস দিলেন শাহ।

দুপুর ২ টো ০৮: বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হবে, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর।

দুপুর ২টো ০৫: নামখানার সভা থেকে কাটমানি, তোলাবাজির বিরুদ্ধে সুর চড়ালেন শাহ। পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলার আইনশৃঙ্খলা সঠিক হতে পারে না, তোপ স্বরাষ্ট্রমন্ত্রীর।

দুপুর ২ টো ০১: অমিত শাহকে কালো পতাকা দেখালেন মহিলারা। নামখানায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা। 

দুপুর ১টা ৪৬: অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।  

দুপুর ১টা ৩৯: নামখানা পৌঁছলেন অমিত শাহ, সূচনা করবেন পরিবর্তন যাত্রার।

দুপুর ১টা ৩০: বাংলায় বিজেপি সরকার গঠিত হলে নমামী গঙ্গা প্রকল্পের অধীনে গঙ্গার জল দূষণমুক্ত করা হবে। গঙ্গাসাগরে গিয়ে ঘোষণা অমিত শাহর।

দুপুর ১টা ১২: নামখানার উদ্দেশে রওনা হলেন শাহ।

দুপুর ১টা ০৮: “পবিত্র গঙ্গাসাগর দর্শনে আসতে পেরে আমি আপ্লুত”, বললেন শাহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, একুশে বিজেপিই বাংলায় সরকার গঠন করবে।

দুপুর ১টা ০৫: স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে একটি চাদর তুলে দেওয়া হল মন্দির কর্তৃপক্ষের তরফে।

দুপুর ১টা ০১: সাগর পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে কপিলমুনির আশ্রমে যান শাহ। সেখানে পুজো দিলেন তিনি।

The Home Minister is offering pujo at Kapilmuni's ashram

বেলা ১২টা ৫০: গঙ্গাসাগরে পৌঁছলেন অমিত শাহ।  

সকাল ১১টা ৪৫: আরসিটিসি হেলিপ্যাড থেকে শাহ রওনা হলেন গঙ্গাসাগরের উদ্দেশে। 

সকাল ১১টা ৩৫: ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরলেন অমিত শাহ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। 

সকাল ১০টা ৫০: ভারত সেবাশ্রম সংঘে পৌঁছলেন অমিত শাহ। আরতি দেন তিনি। সেখানে ৪৫ মিনিট থাকবেন শাহ। কথা বলবেন সন্ন্যাসী মহারাজদের সঙ্গে।

সকাল ১০টা ০০: কিছুক্ষণের মধ্যেই নিউটাউনের হোটেল থেকে বের হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যাবেন গড়িয়াহাটে ভারত সেবাশ্রম সংঘে।

সকাল ৯টা ২০: নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে অমিত শাহ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.