শংকরকুমার রায়, রায়গঞ্জ: গর্ভধারিণী মায়ের শেষ সম্বলটুকু ছিনিয়ে বেধড়ক মারধর দিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে টেনে হিঁচড়ে প্রয়াত স্বামীর বাড়ি থেকে বের করে দিল ‘গুণধর’ পুত্রসন্তান। এই অসহিষ্ণু আবহে শেষ পর্যন্ত সুবিচারের আশায় পুলিশের দ্বারস্থ হলেন বাষট্টির বছরের নিঃস্ব বিধবা প্রৌঢ়া। শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গৌরী পঞ্চায়েতের অমৃতখন্ডের ইটাল গ্রামের ঘটনা।
সামান্য আশ্রয়ের খোঁজে ষাটোর্ধ্ব অসহায় প্রৌঢ়া স্নিগর্ধ্যা চক্রবর্তী রায়গঞ্জ থানায় পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ জমা দিয়ে সুবিচারের আর্জি জানান। অভিযুক্ত পুত্র মহাদেব চক্রবর্তী এবং পুত্রবধূ রুপ্পা রায় চক্রবর্তীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন মা স্নিগ্ধাদেবী।
[আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’র কণ্ঠ পরীক্ষায় ‘না’, এসএসকেএম থেকে ফের খালি হাতে ফিরল ইডি]
এদিন বিকালে রায়গঞ্জ থানার ক্যাম্পাসে কাঁদতে কাঁদতে নির্যাতিতা বৃদ্ধা বলেন, “প্রায় তিন মাস ধরে আমার উপর অত্যাচার করছে একত্রিশ বছরের ছেলে ও বউমা। আমার জমানো দশ হাজার টাকা কেড়ে নিয়ে মারতে মারতে আজ বাড়ি থেকে বের করে দেয় ছেলে। আমার স্বামীর বাড়ির এককোণে থাকার জন্য এত অনুরোধ করলাম, কিন্তু কোন কথাই শুনল না ছেলে ও বউমা। এখন আমি কোথায় থাকব?”
তবে অভিযুক্ত ছেলে মহাদেব চক্রবর্তী ফোনে বলেন, “আমাদের এটা পারিবারিক ব্যাপার। কোনও কিছু বলতে চাই না।” পুলিশ সূত্রে জানানো হয়, দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
[আরও পড়ুন: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল]
সর্বশেষ খবর
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে
-
আন্তর্জাতিক যুব দিবস: সাফল্যের দৌড়ে হাঁপিয়ে উঠছে তরুণ মন! কেন দরকার ‘ইমোশনাল সেফটি’?
-
প্রাক্তন বিধায়কদের ‘দুর্দশা’ দেখে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা, সাহায্য বন্যা বিধ্বস্ত অসমকেও