দিব্যেন্দু মজুমদার, হুগলি: বিজেপির ডাকা বাংলা বনধে রাজ্য জুড়ে দিনভর অশান্তি৷ ক্লাস চলাকালীন বোমা পড়ল স্কুলেও! ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলি পাণ্ডুয়ায়৷ দিন কয়েক আগে বনধের দিন স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়ে প্রধানশিক্ষককে চিঠি দিয়েছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব৷
[ রেহাই নেই পড়ুয়াদেরও! এয়ারপোর্ট এলাকায় স্কুল বাসে হামলা বনধ সমর্থকদের]
বুধবার, বনধের দিনেও যথারীতি ক্লাস চলছিল পাণ্ডুয়ার মুজিবর রহমান হাই স্কুলে্৷ আচমকাই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে স্কুল চত্বর৷ আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে পড়ুয়ারা৷ বাইরে বেরিয়ে আসেন শিক্ষকরা৷ তাঁদের দাবি, স্কুল ভবন লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে৷ বোমা ছুঁড়লে যেমন কালো দাগ হয়ে যায়, ঠিক তেমনই দাগ দেখা গিয়েছে স্কুলে বিল্ডিংয়েও৷ খবর পেয়ে শেখ মুজিবর হাই স্কুলে পৌঁছয় পাণ্ডুয়া থানার পুলিশ৷ যদিও স্কুল চত্বর কিংবা আশেপাশের বোমার খোল বা স্প্লিন্টার পাওয়া যায়নি বলে জানা গিয়েছে৷ এদিকে স্কুলে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত অভিভাবক ও পড়ুয়ারা৷
পাণ্ডুয়ার শেখ মুজিবর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বাগ জানিয়েছেন, বাংলা বনধের দিন স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়ে তাঁকে চিঠি দিয়েছিল বিজেপি পাণ্ডুয়া মণ্ডল৷ কিন্তু, সরকারি নির্দেশ মেনে স্কুল খোলা রেখেছিলেন৷ তাই আতঙ্ক তৈরি করতেই বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ৷ স্কুলে ক্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারাও৷ তাঁদের অভিযোগ, বনধ সফল করতে বিজেপি এতটাই বেপরোয়া হয়ে ওঠেছে যে, সরকারি স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়ে প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে৷
[বনধের জেরে ঘনঘন পরীক্ষার সূচি বদল, বিক্ষোভে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’