আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: গভীররাতে ফুটবলারের বাড়িতে বোমাবাজি৷ আক্রান্ত মহামেডান স্পোটিংয়ের গোলকিপার প্রিয়ন্ত সিং৷ চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে৷ কিন্তু, একজন ফুটবলারের বাড়িতে কেন হামলা চালাল দুষ্কৃতীরা? ধন্দে পুলিশ৷ তবে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা যায়৷
[ ডার্বিতে গোল পেলে হেনরিকে উৎসর্গ করবেন ডিকা]
কলকাতা ময়দানের পরিচিত মুখ প্রিয়ন্ত সিং৷ মহামেডান স্পোটিং ক্লাবের গোলকিপার তিনি৷ সাদা-কালো জার্সিতে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের৷ উত্তর শহরতলির কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডের ডোবাপাড়ার ফিডার রোডে বাড়ি প্রিয়ন্ত সিংয়ের৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার গভীর রাতে গাড়িতে চেপে ওই ফুটবলারের বাড়ির সামনে হাজির হয় কয়েকজন দুষ্কৃতী৷ প্রথমে দরজা লাথি মারে তারা৷ তারপরই ফুটবলার প্রিয়ন্ত সিংয়ের বাড়ি লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি৷ ঘটনার সময় তাঁর বাড়ির সামনে বসেছিলেন কয়েকজন যুবক৷ তাঁদের দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ৷ চাঞ্চল্য ছড়িয়েছে কামারহাটির ডোবাপাড়ায়৷ ঘটনাস্থলে পৌঁছায় বেলঘরিয়া থানার পুলিশ৷ ততক্ষণে অবশ্য পালিয়েছে দুষ্কৃতীরা৷ তবে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে৷
কিন্তু, ফুটবলার প্রিয়ন্ত সিংয়ের বাড়িতে কেন হামলা চালাল দুষ্কতীরা? ধন্দে পুলিশও৷ এলাকায় ভাল ছেলে বলেই পরিচিত প্রিয়ন্ত৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোনওরকম ঝুট-ঝামেলায় থাকেন না তিনি৷ দিনরাত ফুটবল নিয়েই মেতে থাকেন৷ ঘটনার তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ৷
[ডার্বির জন্য কড়া নিরাপত্তা যুবভারতীতে, কী কী নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে