নন্দন দত্ত, সিউড়ি: দলীয় কার্যালয়ে ডেকে জোর করে বিঘার পর বিঘা জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাপতির বিরুদ্ধে। অভিযোগ, বীরভূমের নানুরে ৪৫ বিঘা জমি জোর করিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন জমির মালিকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের সদস্য।
অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আবদুল কেরিম খান জেলা পরিষদের পূর্ত-পরিবহণ কর্মাধ্যক্ষ। অভিযোগের তির তাঁর দিকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নানুরে বাসাপাড়ায় কিষান মান্ডির কাছে মিলন মেলার নামে প্রায় ৪৫ বিঘা জমি ২০-২৫ জন জমি মালিকের থেকে দখল করা হয়েছে। তাঁদের দাবি, দলীয় কার্যালয়ে ডেকে ঠকিয়ে জমি লিখিয়ে নেওয়া হয়েছে।
[আরও পড়ুন: বাম আমলে চাকরি থেকে বঞ্চিত কারা? দুর্নীতি ফাঁস করতে ‘যোগ্য’দের তালিকা বানাচ্ছে TMC]

এদিন তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছেন জমিদাতারা। তাঁদের অভিযোগ, মিলন মেলা মাঠের নাম করে দলের ক্ষমতা অপব্যবহার করে একের পর এক জমি হাতিয়েছেন। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন আবদুল কেরিম খান। প্রসঙ্গত, গরু পাচার মামলায় কেরিম খানের নানুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই ও ইডি।
[আরও পড়ুন: বাম আমলে চাকরি থেকে বঞ্চিত কারা? দুর্নীতি ফাঁস করতে ‘যোগ্য’দের তালিকা বানাচ্ছে TMC]
সর্বশেষ খবর
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার
-
জল্পনার ঘোলাজল পেরিয়ে মেয়র পদে ইস্তফা ফিরহাদের! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি