নন্দন দত্ত ও সোমনাথ রায়: গরু পাচার মামলায় ফের ফের ইডি’র তলব এড়ালেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মেয়ে সুকন্যাকে তৃতীয়বার দিল্লিতে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগেও দু’বার হাজিরা এড়ান সুকন্যা। এদিকে, ইডি’র তলবে সাড়া দিয়ে দিল্লিতে অনুব্রত ঘনিষ্ঠ নির্মাণ ব্যবসায়ী সুব্রত হাজরা ওরফে ডালিম। তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই খবর। গরু পাচারের টাকা নির্মাণ ব্যবসায় কাজে লাগানো হয়েছে কিনা, সে বিষয়ে তথ্য সংগ্রহে তাঁকে তলব করা হয়।
গত আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়। আসানসোল সংশোধনাগারের পর আপাতত তাঁর ঠিকানা দিল্লির তিহাড় জেল। অনুব্রতকে গ্রেপ্তারির পর থেকে নামে বেনামে প্রায় পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অনুব্রতকন্যা সুকন্যার সম্পত্তির পরিমাণও প্রায় নজরকাড়া। একজন সামান্য স্কুল শিক্ষিকা কীভাবে এত সম্পত্তির মালকিন হতে পারেন, তার খোঁজ নিতেই জেরা করা হয় সুকন্যাকে।
[আরও পড়ুন: ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার তলা দিয়ে সফলভাবে ছুটল মেট্রো]
তৃতীয়বারের তলবে সাড়া দিলেন না অনুব্রতকন্যা। অসুস্থতার জন্য তিনি যেতে পারবেন না বলে ইডিকে আইনজীবী মারফত চিঠি পাঠান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে পেটে ব্যথা ও বুকে ব্যথা সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেন সুকন্যা। যদিও চিকিৎসক এ ব্যাপারে মুখ খুলতে চাননি। এ প্রসঙ্গে সুকন্যার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইনজ্ঞরা বলছেন, সুকন্যা ইডি দপ্তরে হাজিরা না দিলে অনুব্রতর জামিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই। এমনকী, সুকন্যা এবারও হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে ইডি’র আইনি পদক্ষেপ করারও সুযোগ রয়েছে।
[আরও পড়ুন: ৯৯ বছরেও ছিলেন ধনকুবেরদের প্রথম সারিতে, প্রয়াত মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা]
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?