সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ১২ এপ্রিল দিল্লির সদর দপ্তরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয়বারের তলবে অনুব্রতকন্যা আদৌ দিল্লিতে যাবেন কিনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
গরু পাচার মামলায় গত বছরের আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর তাঁর বর্তমান ঠিকানা দিল্লি। গ্রেপ্তারির পর থেকে নামে বেনামে অনুব্রতর একাধিক সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। হন্যে হয়ে সম্পত্তির উৎসের খোঁজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার নামেও বহু সম্পত্তির খোঁজ মিলেছে। তিনি পেশায় স্কুলশিক্ষিকা। প্রশ্ন উঠছে, একজন স্কুলশিক্ষিকা কীভাবে এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন। তাই আগেও তাঁকে জেরার মুখে পড়তে হয়েছিল।
[আরও পড়ুন: সতীর্থ থেকে আত্মীয়, শিশিরের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অলোকের ছেলে]
গত মাসেও দিল্লিতে তলব করা হয় সুকন্যাকে। সেই সময় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান অনুব্রতকন্যা। বাবা এবং মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করা সম্ভব হয়নি। আগামী বুধবার ইডি’র তলবে আদৌ অনুব্রতকন্যা দিল্লি পাড়ি দেন কিনা, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: বিজেপি থেকে তৃণমূলে ফিরতে দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত! ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়]
সর্বশেষ খবর
-
‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি
-
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর
-
ভরা বর্ষায় মাখন মেখে হোলি! দেশের এই পাহাড়ি গ্রাম কেন মাতে এমন উৎসবে?