Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Asansol

সামার ক্যাম্পে গিয়ে সুইমিং পুলে ডুবে মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, স্কুলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পরিবার

এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবারের সদস্যরা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৬:০৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৬:০৮

options
link
সামার ক্যাম্পে গিয়ে সুইমিং পুলে ডুবে মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, স্কুলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পরিবার zoom
সুইমিং পুলে ডুবে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের। নিজস্ব ছবি।
Advertisement

কলকাতার নেতাজিনগরের পর এবার আসানসোল (Asansol)। ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আসানসোলে স্কুলের সামার ক্যাম্পে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে তার। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই ছাত্রকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অদ্বিক হিলারিয়ান (১১)। সে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। স্কুলের তরফেই সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। মোট ৩৩ জন ছাত্র ওই সামার ক্যাম্পে যায়। সেখানে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিল অদ্বিক। সুইমিং ট্রেনার জানিয়েছেন, সাঁতার কাটতে সুইমিং পুলে নেমে জলের অনেকটা মাঝখানে চলে গিয়েছিল সে। তারপর আচমকাই জলে ডুবে যেতে থাকে। তড়িঘড়ি তাঁকে জল থেকে বের করা হয়। তাকে সিপিআরও দেওয়া হয়। সেই সময় মুখ থেকে কিছুটা জলও বের হয় অদ্বিকের। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। স্কুলের প্রিন্সিপাল জানান, মৃত ছাত্রের পরিবারের পাশে থাকবে স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

সম্প্রতি, নেতাজিনগরের মহর্ষি বিদ্যা মন্দির স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। আয়ুষ নাথ নামের ওই ছাত্র গত ১৩ মে অন্যান্যদিনের মতোই স্কুলে যায়। কিন্তু যখন আয়ুষের বাবা ছেলেকে স্কুল থেকে আনতে যান, সেই সময় ছেলে অচৈতন্য অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে হাসপাতালে ছোটেন তিনি। সেখানে একরত্তির শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। এরপরেই কোমায় চলে যায় সে। হাসপাতালেই গত রবিবার মৃত্যু হয় আয়ুষের। চিকিৎসকদের দাবি, মাথায় রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। নেতাজিনগর থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আসানসোলের একটি বেসরকারি স্কুলের সামার ক্যাম্পে ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.