সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ট্রাফিক আইন ভেঙে লরি নিয়ে পালাচ্ছিল চালক। পালানোর সময় ধাক্কা লাগে এক সিভিক ভলান্টিয়ারের বাইকের সঙ্গে। এরপরই ফোন মারফত বিপ্লব নামে ওই সিভিক ভলান্টিয়ার সহকর্মীদের বিষয়টি জানায়। সেইমতো মুচিপাড়ায় লরিটি আটকানো হয়। গাড়ি থেকে নামিয়ে আনা হয় চালককে। ততক্ষণে বিল্পব ঘটনাস্থলে চলে আসে। বাইক থেকে নেমেই নিজের হেলমেট খুলে ওই লরির চালককে মারতে শুরু করে। হেলমেট দিয়ে মারধরের পাশাপাশি সজোড়ে লাথিও মারে ওই সিভিক ভলান্টিয়ার। এই ঘটনার ভিডিও এখন ভাইরাল। আইন ভেঙে পালানো অবশ্যই অপরাধ। তা যদি ওই লরির চালক করে থাকেন তার শাস্তি দেওয়ার জন্যও আইন আছে। কিন্তু একজন সিভিক ভলান্টিয়ার কীভাবে এমন অমানবিক হতে পারে তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক মোদি এ ব্যাপারে কিছু বলতে চাননি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সেই ভিডিওটি আপনাদের জন্যও রইল…
সর্বশেষ খবর
-
তামাক বা নিকোটিন থাকলেই নিষিদ্ধ গুটখা-পান মশলা! জনস্বাস্থ্যে কোন রাজ্যে বড় সিদ্ধান্ত?
-
চারটি জনপ্রিয় প্ল্যান বন্ধ করল এয়ারটেল, গ্রাহকদের খরচ বাড়বে ১৬%!
-
১০ হাজারের বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা! আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী
-
প্রকাশ্যে মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিতর্কে নিকিতা! মুখ খুলেই ফের বিস্ফোরণ ঘটালেন নায়িকা
-
মমতার দেওয়া ‘বাংলা’ নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কী হওয়া উচিত? সংসদে বললেন শমীক