Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

গাছে ঝুলন্ত দুই কঙ্কালকে ঘিরে চাঞ্চল্য সালানপুরে

৩৩ দিন ধরে নিখোঁজ দুই নাবালিকার কঙ্কালই কিনা তা নিয়ে জল্পনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৮, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৮, ১৬:৪৬

options
link
গাছে ঝুলন্ত দুই কঙ্কালকে ঘিরে চাঞ্চল্য সালানপুরে zoom

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: গাছে ঝুলে থাকা কঙ্কাল উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়াল সালানপুরে। শনিবার বিকেলে সালানপুরের শিবদাসপুরের জঙ্গলে থেকে উদ্ধার হয় দুটি কঙ্কাল। স্থানীয়রা কাঠ সংগ্রহ করতে গিয়ে দেখতে পান কঙ্কাল দুটি। তবে দুই কঙ্কালের গায়েই ছিল জীর্ণ পোশাক। এই দেখেই গ্রামবাসীর দাবি নিখোঁজ হয়ে যাওয়া দুই নাবালিকার কঙ্কাল। যারা এই গ্রামেরই বাসিন্দা। নাম সোনালি রুইদাস (১৭) ও গঙ্গা রুইদাস (১৬)। গত একমাস ধরে তারা নিঁখোজ ছিল। এদিকে কঙ্কাল উদ্ধারের খবর যায় নিখোঁজ নাবালিকাদের পরিবারের কাছে। প্রথমে বিশ্বাস না হলেও কঙ্কালের কাছে পড়েছিল দুটি ওড়না। তা দেখেই আত্মীয় পরিজনরা নিশ্চিত হন ওই দুটি কঙ্কাল সোনালি ও গঙ্গার।

[প্রতিবন্ধীদের সহায় পদ্মশ্রী করিমুল হক, হাতে হাতে তুলে দিলেন ট্রাই সাইকেল]

জানা গিয়েছে, গত ২৪ এপ্রিল থেকে দুই বন্ধু সোনালি ও গঙ্গা নিখোঁজ হয়ে যায়। দু’জনের পরিবারের তরফে সালানপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। তবে অভিযোগের পরেও দুই নাবালিকার কোনও সন্ধান মেলেনি। সোনালি কল্যাণেশ্বরী স্কুলের দশম শ্রেণির ছাত্রী ও গঙ্গা অষ্টম শ্রেণির। গঙ্গার মা মিনি রুইদাস বলেন, ‘মেয়ে নিঁখোজ ছিল। ৩৩ দিন ধরে কোনও খোঁজ পাইনি। গ্রামের লোক কাঠ কুড়োতে গিয়ে শনিবার দু’টো কঙ্কাল দেখতে পেয়েছেন। তাদের পোশাক দেখেই সন্দেহ হয়েছে। বাড়িতেও সেই খবর আসতে সবাই মিলে যাই। গিয়ে দেখি গঙ্গার ওড়না ও পোশাক রয়েছে তার মধ্যে।’ সোনালির বাবা শ্যামল রুইদাস বলেন, ‘কিছুই বুঝতে পারছি না কোথা থেকে কী হয়ে গেল। খবর পেয়ে দেখলাম সোনালির ওড়না পড়ে আছে কঙ্কালের সঙ্গে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রায়গঞ্জে এসডিও নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার আরও একজন শিক্ষক]

শনিবার কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে স্থানীয় বনবিড্ডির জঙ্গলে যায় সালানপুর থানার পুলিশ। কঙ্কাল উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, কঙ্কাল দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। নেপথ্যে থাকতে পারে প্রেম ঘটিত ঘটনাও। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের এডিসিপি (ওয়েস্ট) অনমিত্র দাস বলেন, দু’টো কঙ্কাল পাওয়া গিয়েছে। নিঁখোজ দুই ছাত্রীর পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন কঙ্কাল দুটিকে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.