Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

আকাশ থেকে আচমকাই পড়ছে ছাই, কাটোয়ায় হুলস্থূল

কৌতূহলের পাশাপাশি বাড়ছে উদ্বেগও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৮, ০৭:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৮, ০৭:২৫

options
link
আকাশ থেকে আচমকাই পড়ছে ছাই, কাটোয়ায় হুলস্থূল zoom

ধীমান রায়, কাটোয়া: ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি। কলকাতাও দূষণের চাদরে। এবার গ্রামবাংলায় দেখা গেল দূষণের ছবি। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আকাশ থেকে পড়তে শুরু করল ছাই। যা নিয়ে একেবারে হইহই কাণ্ড। অনেকে মজা পেলেও, কেউ কেউ এই ঘটনায় চিন্তায় পড়েছেন। তাঁদের আশঙ্কা, কাটোয়াও কি দূষণের গ্রাসে পড়ল?

[‘ভূত’ দেখতে এসে বাধা, পর্যটকদের গাড়ি ভাঙচুর বেগুনকোদরে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাটোয়া শহরে অজয় নদ ও ভাগীরথী নদীর সংলগ্ন কয়েকটি এলাকায় শনিবার দেখা যায় আকাশে প্রচুর ছাই উড়ছে। কালো পোড়া ওই ছাই ঘরবাড়ির চালে-ছাদে পড়তে দেখা যায়। কাটোয়ার কারবালাতলা, নিশানতলা,  গোয়ালপাড়া প্রভৃতি এলাকায় হাজার হাজার বাসিন্দা এই ছাই উড়তে দেখেছেন। অনেকে আবার খবর শুনে ছাদে উঠে ছাই পড়ার অপেক্ষা করতে থাকেন। তবে ছাইয়ের উৎসের খোঁজে ধন্দে স্থানীয় বাসিন্দারা। তাদের অনুমান, ধান জমিতে পড়ে থাকে নাড়া ও খড় পোড়ার ছাই-ই উত্তুরে বাতাসের দাপটে উড়ে গিয়ে পড়ে বিভিন্ন এলাকায়। কারও কারও যুক্তি, যেভাবে পাঞ্জাব ও হরিয়ানায় জমি পোড়ানোর জেরে দিল্লি দূষিত হয় অনেকটা সেভাবে বাইরের ছাই ঢুকেছে শহরে।

[বর্ষশেষে বিষাদ, পিকনিকের আনন্দের মাঝে দামোদরে তলিয়ে গেল ৫ বন্ধু]

স্থানীয় গৃহবধূ সান্ত্বনা ঘোষচৌধুরি বলেন, “আমার মেয়ে ছাদে রোদ পোহাচ্ছিল। আকাশ থেকে ছাই পড়তে দেখে ভয়ে নেমে চলে আসে। আমি ছাদে গিয়ে দেখি কালো কালো ছাই উড়ছে। গায়ে মাথায় পড়ছে। নিচে এসে ধুয়ে ফেলি।” অন্য এক বধূ চন্দনা দাস বলেন, “প্রথমে ভাবি কাছাকাছি কেউ খড় পোড়াচ্ছেন। কিন্তু পরে ভাল করে দেখি কোথাও ধোঁয়া নেই। বহু জায়গাতেই এরকম ছাই উড়তে দেখা গিয়েছে।” কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

[লটারির টিকিট কেটে মাটির ঘরের মালিক এখন কোটিপতি]

এই বিষয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তিবাদীরা। বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কাটোয়া শাখার সম্পাদক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, কাটোয়া শহরে কারখানা নেই। মহাকাশে গবেষণার কারণে গ্যাস বেলুন বিস্ফোরণে এই ছাই উড়ে পড়তে পারে।  কাটোয়া কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার বিষয়টি স্থানীয়দের কাছে শোনেন। তবে তিনি বিষয়টি দেখিনি। নির্মলেন্দুবাবুর মতে এর সঙ্গে পরিবেশ দূষণ জড়িয়ে রয়েছে। স্থানীয় কৃষি বিশেষজ্ঞ বিপ্লব প্রতিহার জানান, “আমার যতদূর মনে হয় আশপাশের মাঠে ধানজমিতে পড়ে থাকা খড় ও নাড়া পোড়ানোর কারণে ওইসমস্ত ছাই উত্তুরে বাতাসে উড়তে উড়তে বসতি এলাকায় পড়েছে। তবে এটা মারাত্মক দূষণ। তাই জমিতে নাড়া পোড়ানো নিষিদ্ধ হওয়া উচিত।”

ছবি: ধীমান রায়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.