সুমন করাতি, হুগলি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্তার। সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে হুগলির মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি পালপাড়ায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম রাজেশ মাণ্ডি। তিনি বারাকপুর পুলিশ কমিশনারেটের এএসআই পদে কর্মরত ছিলেন। মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির অন্তর্গত পালপাড়ার বাসিন্দা রাজেশ ২০০৬ সালে প্রথমে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন। পরে এএসআই হন। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। মাসখানেক আগে অসুস্থ থাকায় বেশ কয়েকদিন কাজ থেকে ছুটি নিয়েছিলেন। বাড়িতেই ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সাইকেল নিয়ে বাজারে বেরিয়ে ছিলেন রাজেশ। বাজার থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দ্রুত গতিতে ছুটে আসা বাইক তাঁকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। আসেন দুই সিভিক ভলান্টিয়ারাও। তাঁরা রক্তাক্ত অবস্থায় রাজেশকে উদ্ধার করে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন