রিন্টু ব্রহ্ম, কালনা: বয়স্ক মানুষদের নিরাপত্তা নিয়ে আরও একবার বড়সড় প্রশ্নচিহ্ন। ফাঁকা বাড়িতে বৃদ্ধার উপর হামলা করে সোনার গয়না লুট করে নিয়ে গেল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কালনার উপলতি গ্রামে। পরিবারের লোক ঘরে ফিরে দেখে, মেঝেতে শিকল প্যাঁচানো অবস্থায় পড়ে আছেন ওই বৃদ্ধা মহিলা। কয়েকদিন আগে এভাবেই পাশের গ্রামে এক বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।
[মোদির সভার বিরোধিতায় তৃণমূলের মিছিল, উত্তপ্ত ঠাকুরনগর]
পরিবার সূত্রে জানা গিয়েছে, সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপলতি গ্রামে তাঁদের বাড়ি। সকাল ১০টা নাগাদ মিটার দেখার নাম করে দু’জন এসেছিল। ৭২ বছরের বৃদ্ধা তাঁদের মা লক্ষ্মীবালা পাল সে সময় বাড়িতে একাই ছিল। ছেলে ভক্তিপদ পাল মাঠে কাজে গিয়েছিলেন। আত্মীয় অসুস্থ থাকায় বাড়িতে ছিলেন না পুত্রবধূও। ওই সময় একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢোকে দুই যুবক। নাম-পরিচয় জানতে চাওয়ায় সে বলে বিদ্যুৎ দপ্তর থেকে এসেছে। মিটার পরীক্ষা করতে হবে। সিঁড়ির ঘরে মিটার দেখতে না গিয়ে আচমকা লক্ষ্মীবালা দেবীর গলায় লোহার চেন পেঁচিয়ে দেয়। তারপর চলে বেধড়ক মারধর। বৃদ্ধার মাথা দেওয়ালের সঙ্গে ঠুকে দেয়। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। তারপর বৃদ্ধার হাত থেকে সোনার গয়না খুলে নিয়ে পালায় ওই দুষ্কৃতীরা। ছেলে ঘরে ফিরে দেখে, তাঁর মা মেঝেতে শিকল বাঁধা অবস্থায় পড়ে আছে। গুরুতর আহত অবস্থায় তিনি কালনা হাসপাতালে চিকিৎসাধীন। কালনা থানার বুলবুলিতলা পুলিশ ফাঁড়ি গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে। কিছু দিন আগেই কালনার আনুখাল গ্রামের মাঝের পাড়ায় এক বৃদ্ধাকে একই কায়দায় খুন করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার গ্রামীণ রাজ নারায়ণ মুখোপাধ্যায় বলেন,” অভিযোগ পেয়েছি । ঘটনার তদন্ত চলছে “।
[প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই আত্মঘাতী কলেজ ছাত্রী]
ঘটনার পরই আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের ঘর থেকে ওই লোহার চেন ও একটি বাইকের হেলমেট উদ্ধার হয়েছে। ঠিক একই কায়দায় কিছুদিন আগে কালনার আনুখাল গ্রামের মাঝের পাড়ায় পুষ্প দাস নামে এক বৃদ্ধাকে খুন করে দুষ্কৃতীরা। ঘরে গলায় শিকল প্যাঁচানো অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁকেও। সেক্ষেত্রে তাঁর পরনের গয়না ও ঘরের টাকা লুট করা হয়েছিল বলে অভিযোগ করেছিল পরিবার। সেই ঘটনার কিনারা হয়নি এখনও। ফের এমন একটা ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে কালনায়।
সর্বশেষ খবর
-
অবসরের আগেই নিজের টিভি শো, রোহিতকে আজীবনের জন্য নিষিদ্ধ করছে বোর্ড?
-
রাজ্যজুড়ে ছড়িয়ে ৫০০ ভুয়ো ডাক্তার! ১০ লক্ষের বিনিময়ে মিলেছে রেজিস্ট্রেশন নম্বর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির