জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কাকিমাকে দেখলেই কুঁকড়ে যেত নাবালক। বাড়ির অন্যান্যরা কিছুতেই সেই বিষয়টি বুঝে উঠতে পারছিলেন না। পরে ওই নাবালকের মা আসল ঘটনা জানতে পারেন। দীর্ঘদিন ধরে ছেলেকে ভয় দেখিয়ে যৌন হয়রানি করে যাচ্ছিলেন কাকিমা। দিনের পর দিন কাকিমার লালসার শিকার ওই নাবালক। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে রাখা হয়েছিল মোবাইলে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার শলুয়ারদাড়ি এলাকায়।
বছর ২৮-এর ওই অভিযুক্ত মহিলার নাম দীপিকা বিশ্বাস ওরফে মাম্পি। ওই নাবালকের মায়ের অভিযোগ, অভিযুক্ত মহিলা দীর্ঘদিন ধরে ছেলেকে যৌন নির্যাতন করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শলুয়ারদাড়ি এলাকায় দুই ভাইয়ের পরিবার একই বাড়িতে থাকেন। নাবালক ছেলে বেশ কিছুদিন ধরেই স্বাভাবিক আচরণ করছিল না। কেমন একটা ভয়ে ভয়ে থাকছিল সে। কিছু জিজ্ঞেস করলেও বলছিল না।
যদিও পরে ওই নাবালক সব কথা বলে। নাবালক হওয়ার অছিলায় তাঁকে ফাঁকা ঘরে ডেকে নিয়ে যেত কাকিমা। কারও কোনও কিছু সন্দেহও হয়নি কখনও। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই শুরু হয় যৌন হেনস্থা। তাঁকে কাছে আসার জন্য বাধ্য করতেন ওই মহিলা। শুধু তাই নয়, সেসব ভিডিও মোবাইলে তুলে রেখে চলছিল ব্ল্যাকমেল। কাউকে কিছু বলতে না পেরে নাবালক কাকিমার কাছে যেতে বাধ্য হত। নাবালক সব কথা মাকে বললে সংসারে জোর অশান্তি শুরু হয়। পরিবারের লোকেরা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেন।
কিছু দিন বন্ধ থাকার পর ফের সেই মহিলা নাবালককে যৌন হয়রানি শুরু করেন। বৃহস্পতিবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালকের মা। একাধিক তথ্য, ভিডিও পুলিশের কাছে জমা দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে। এদিন তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে