সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটো এবং টোটোচালকদের সংঘর্ষে উত্তপ্ত ব্যান্ডেল৷ শুক্রবার সকালে ব্যান্ডেলে এই সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি৷ অফিস টাইমে ঘটা এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়৷ ১০ টি টোটো ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে৷
এলাকাবাসীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই এলাকায় অটো এবং টোটোচালকদের মধ্যে গন্ডগোল চলছিল৷ শুক্রবার এই গন্ডগোলই চরম আকার ধারণ করে৷ মূলত অটো এবং টোটো স্ট্যান্ডে গাড়ি দাঁড় করানো নিয়েই এদিন ঝামেলা বাঁধে৷ দু’পক্ষের মধ্যে বচসা এরপর চরম আকার ধারণ করে৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে আসে পুলিশ৷ পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে নামানো হয় ব়্যাফ৷ এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া হয়৷
অটো এবং টোটোচালকদের মধ্যে এই বচসা ও অশান্তির ঘটনা প্রথম নয়৷ এর আগেও দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে অটো এবং টোটোচালকদের মধ্যে অশান্তি ভয়ানক আকার ধারণ করে৷ সোনারপুরের পর এবার ব্যান্ডেলের মানুষও সেই একই ঘটনার সাক্ষী থাকল৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১