রাজা দাস, বালুরঘাট: কিছুদিন আগে উত্তরবঙ্গের এই শহরই প্রতিবাদের অন্য ভাষা দেখিয়েছিল। কাঠুয়া কাণ্ডের প্রতিবাদে শহর জুড়ে জুতো সংগ্রহ করে পড়ুয়ারা পাঠিয়েছিলেন অভিযুক্তদের বাড়িতে। প্রতিবাদের সেই পন্থা নজর কেড়েছিল। এবার সেই বালুরঘাটেই দুই শিশুর যৌন হেনস্তার ঘটনা সামনে এল। দুই শিশুকে যৌন হেনস্তার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিলেন গ্রামবাসীরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বালুরঘাট থানা এলাকার চকভৃগু মিস্ত্রিপাড়া এলাকায়।
[পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ল স্বামী, আহত মা]
মঙ্গলবার দুই শিশুকে যৌন হেনস্তার অভিযোগে অজিত সরকার নামে ওই অভিযুক্তকে গণপ্রহার দেন গ্রামবাসীরা। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে মঙ্গলবার বালুরঘাট আদালতে তোলে পুলিশ। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা অভিযুক্ত অজিত সরকার পেশায় কাঠমিস্ত্রি। অভিযোগ, সে বছর সাত ও পাঁচের দুই প্রতিবেশী শিশুকন্যাকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করে বলে। বাড়িতে কেউ না থাকার সুযোগে গত রবিবার দুই শিশুকন্যাকে ফুঁসলিয়ে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। সোমবার রাতে বিষয়টি জানতে পারে পরিবারের লোকেরা। ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষিপ্ত গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর দেয়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে রাতভর জেরা করে গ্রেপ্তার করা হয় অজিতকে।
[কাঠুয়া গণধর্ষণ মামলার ফয়সালা করবে না সুপ্রিম কোর্ট, নাকচ সিবিআই তদন্তের দাবিও]
মঙ্গলবার ধৃতকে বালুরঘাটের জেলা আদালতে তোলে বালুরঘাট থানার পুলিশ। অন্যদিকে দুই শিশুকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গিয়ে শারিরীক পরীক্ষা করা হয়। আক্রান্ত শিশুদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, ঘটনার পরদিন বিষয়টি শিশুদের মুখ থেকে জানা যায়। অভিযুক্ত এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে খবর মিলেছে। ধৃতর কঠোর শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার।
সর্বশেষ খবর
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, আদালতের ভর্ৎসনায় মামলা প্রত্যাহার অভিষেকের
-
বর্ষায় বিপর্যস্ত উত্তরভারত, উত্তরাখণ্ডে ধস, নদীর জল বেড়ে বিপদে উত্তরপ্রদেশ-হিমাচল, মৃত ১০
-
‘ট্রাম্পের মেয়ে আমাকে…’, ‘সতলুজ’ বিতর্কের মাঝে মার্কিন নাগরিকত্ব নিয়ে সোজাসাপটা দিলজিৎ
-
আল নাসের থেকে জাতীয় দলে, রোনাল্ডোর পছন্দেই নতুন কোচ বাছল পর্তুগাল!
-
রোনাল্ডো-মেসি প্রেরণা, বিশ্বকাপে নিজের সেরাটা দেবেন ইয়ামাল, কোন ছকে আটকাবে বেলজিয়াম?