রাজা দাস, বালুরঘাট: নামী রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে হুইহুল্লোড় কিংবা বাড়িতেই পার্টি। চেনা ছকের বাইরে গিয়ে অভিনব কায়দায় জন্মদিন উদযাপন করলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের যুবক ছোট্টু তোকদার। জন্মদিন উপলক্ষে শহরের ভবঘুরেদের পাত পেড়ে মাংস ভাত খাওয়ালেন তিনি। বাদ গেল না অবলা প্রাণীরাও। রাস্তার কুকুরদের রুটি ও বিস্কুট খাওয়ালেন ছোট্টু ও তাঁর বন্ধুরা।
[ভিলেন অমাবস্যা, জামাইদের পাতে ইলিশের আকাল]
দক্ষিণ দিনাজপুরের জেলাশহর বালুরঘাটের আর্যসমিতি এলাকার বাসিন্দা ছোট্টু তোকদার। বছর সাতাশের ওই যুবক পেশায় ব্যবসায়ী। পরিবারের লোকেরা জানিয়েছেন, প্রতি বছর বন্ধুবান্ধব ও পরিবারের লোকেদের সঙ্গে জন্মদিন পালন করেন ছোট্টু। কিন্তু, এবারের জন্মদিনটা আর তেমনভাবে কাটানোর ইচ্ছা ছিল না তাঁর। বিশেষ এই দিনে বালুরঘাট শহরের ভবঘুরেদের খাওয়াতে চেয়েছিলেন তিনি। যেমন ভাবা, তেমন কাজ। রবিবার ছিল ছোট্টু তোকদারের ২৭ তম জন্মদিন। কিন্তু, শনিবার সন্ধ্যায় কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়িতেই রান্নাবান্না শুরু করে দেন তিনি। রাত বারোটা বাজতেই খাবার নিয়ে বেরিয়ে পড়েন শহরের রাস্তায়। ভবঘুরদের মাংস-ভাত খাওয়ান ছোট্টু ও তাঁর বন্ধুরা। এমনকী, বাদ যায়নি অবলা প্রাণীরা। জন্মদিনের ভোজ খেয়েছে রাস্তার কুকুররাও। ‘বার্থডে বয়’ ছোট্টু তোকদার জানিয়েছেন, একদিনের জন্য হলেও ভবঘুরেদের খাওয়ানোর আলাদা আনন্দ আছে। বন্ধুরাও তাঁকে সবরকম সাহায্য করেছেন। আগামী দিনেও এভাবেই জন্মদিন পালন করতে চান বছর সাতাশের ওই যুবকের। ছোট্টু তালুকদারের এই মানবিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
[প্যাচপ্যাচে গরম থেকে আপাতত মিলছে না রেহাই, জানাল হাওয়া অফিস]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক