সঞ্জিত ঘোষ, নদিয়া: অশান্ত বাংলাদেশ থেকে ক্রমেই বাড়ছে অনুপ্রবেশ। তাই সীমান্তে কড়া হচ্ছে নজরদারিও। চলছে বিশেষ অভিযানও। এমন পরিস্থিতিতে কাঁটাতার পেরিয়ে এপারে ঢোকার পর নদিয়া থেকে গ্রেপ্তার ১০ অনুপ্রবেশকারী। সঙ্গে ৫ দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, ১০ জন বাংলাদেশি ও ৫ জন দালালকে গ্রেপ্তার করেছে রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি এবং ধানতলা থানার পুলিশ। গতকাল রাতে যৌথভাবে বিশেষ অভিযান চালায় তারা। মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাদের চারটি মামলায় আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে ভারতীয় দালালদের পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে বলে সূত্রে খবর। রানাঘাট পুলিশ জেলার ডিএসপি (বর্ডার) সোমনাথ ঝাঁ জানান, “সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার খবর পেয়েছিলাম। সেই অনুযায়ী অভিযান চালানো হয়। সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ৫ ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মানবপাচার চক্রের শিঁকড়ের খোঁজ করা হবে।”
বাংলাদেশে পরিস্থিতি বদল হতেই সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার প্রবণতা বেড়েছে। কেউ রুটিরুজির তাগিদে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। কেউ আবার জেহাদের জাল বুনতে সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সেই চক্রান্ত বানচাল করতেই সীমান্তে কড়া নজরদারি চলছে। তারই ফলস্বরূপ ১৫ জনকে গ্রেপ্তার করল জেলা পুলিশ।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের