সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গায় ডুবন্ত বাংলাদেশি জাহাজ! হুগলির বাঁশবেড়িয়ার কাছে ছাইভর্তি কার্গোর অর্ধেক অংশই জলে ডুবেছে। জলের উপরে রয়েছে স্রেফ নাবিকের কেবিনের অংশ। ইতিমধ্যে জাহাজটি খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। তারপর মেরামত করে পণ্যবাহী জাহাজটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সপ্তাহ খানেক সময় লাগবে।
বাংলাদেশি পণ্যবাহী জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। কয়েক দিন আগে সেটি ব্যান্ডেলের কাছে তাপবিদ্যুৎ কেন্দ্রের চাইগাদা থেকে ছাই নিতে এসেছিল জাহাজটি। ছাইবোঝাই করে বাংলাদেশে ফেরার পথেই বিপত্তি। জাহাজ সূত্রে জানা গিয়েছে, বাঁশবেড়িয়ার কাছে আচমকাই জলের তলায় একটি বিকট শব্দ হয়। তারপরই জাহাজে জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই জাহাজটি কাত হয়ে যায়। চোখের নিমেষে অর্দেখ অংশ জলের তলায় চলে যায়। নাবিকের কেবিনই জলের বাইরে মুখ বের করে রয়েছে।
স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। জাহাজটিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে সন্দেশখালি থেকে শ্রমিক এসেছে। তারা দ্রুত জাহাজ খালি করার চেষ্টা চালাচ্ছে। ওজন কমলে কার্গোটিকে উদ্ধার করে মেরামত করানো হবে। তারপর বাংলাদেশে ফেরত পাঠানো হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে সপ্তাহ খানেক সময় লেগে যাবে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে