সুব্রত বিশ্বাস: সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ার জন্য এখন দুই বাংলায় যাতায়াতকারী মালগাড়িকে ব্যবহার করছে বাংলাদেশি মানুষজন। শনিবার সন্ধেয় বাংলাদেশ থেকে ভারতে আসা খালি মালগাড়ি গেদে জিরো পয়েন্টে পরীক্ষা করছিল আরপিএফ ও বিএসএফ। খালি ওয়াগন থেকে ধরা হয় এক যুবককে।
পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকার বাসিন্দা সে। নাম মাসুদ রহমান (২০)। সন্দেহজনকভাবে তাকে ধরা হলেও, তার কাছ থেকে ৫০ টাকা ছাড়া আর কিছুই পায়নি আরপিএফ। রাতভর জেরা করে জানা গিয়েছে, কাজের সন্ধানে সে ভারতে আসছিল। ধৃত যুবক জানিয়েছে, তার কাকা তাকে খালি মালগাড়ির ওয়াগনে তুলে দেয় ভারতে আসার জন্য।
[আরও পড়ুন: মিটারে নয়, এবার ‘যাত্রী সাথী’ অ্যাপে হলুদ ট্যাক্সি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের]
তবে বৈধ পাসপোর্ট, ভিসা কিছুই ছিল না তার কাছে। বৈদেশিক আইনে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে রেল পুলিশ। যুবকের থেকে কিছু উদ্ধার না করে গেলেও সন্দেহ রয়েছে পুলিশের। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ।
[আরও পড়ুন: ২৩-২৯ জুলাইয়ের Horoscope: সুখবর পেতে পারেন মেষ রাশির জাতকরা, সপ্তাহটি কেমন কাটবে আপনার?]
সর্বশেষ খবর
-
বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা! গ্রেপ্তার রহিম নবির ভাই-সহ দুই তৃণমূল নেতা
-
শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা
-
জমি ‘দখল’ তৃণমূল নেতার, ১২ বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শংকর ঘোষের দ্বারস্থ জওয়ান
-
‘ভোজিনহার হাতেই মেসিদের ইতি’, নকআউট নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ঘানার সেই ওঝার
-
‘বগা বাইরে মার, পেনাল্টিতে আমরা গোল দিই না’, বাঙালির ফুটবল-আবেগ