সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে আবারও আক্রান্ত পুলিশ৷ এবার ঘটনাস্থল বাঁকুড়া৷ মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত তিন পুলিশকর্মী৷ আক্রান্তদের বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি৷
[জামিনে মুক্ত দুষ্কৃতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুন বলে অনুমান পুলিশের]
রথ উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় শনিবার নানা অনুষ্ঠান হয়৷ বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলাতেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ রাত দশটা নাগাদ অনুষ্ঠান শেষ হয়ে যায়৷ কিন্তু তা সত্ত্বেও গভীর রাতে ওই জায়গায় বেশ কয়েকজন যুবক জোরে মাইক বাজিয়ে চটুল গানের সঙ্গে নাচানাচি করছিল৷ প্রত্যেক যুবকই সেই সময় মদ্যপ অবস্থায় ছিল৷ জোরে মাইক বাজানোয় বাধা দেন স্থানীয়রা৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি৷ পরিবর্তে কটূক্তি করতে শুরু করে তারা৷ স্থানীয়দের মারধরেরও হুমকি দেয় মদ্যপরা৷ রীতিমতো তাণ্ডব শুরু করে তারা৷ দুপক্ষের মধ্যে বচসাও বেঁধে যায়৷
[স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, চাঞ্চল্য মালদহে]
ইতিমধ্যেই বাঁকুড়া সদর থানার পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা৷ কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ মদ্যপ যুবকদের তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করেন পুলিশ আধিকারিকরা৷ মাইক বাজাতে বারণ করায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মদ্যপরা৷ শুরু হয় হাতাহাতি৷ মদ্যপদের আক্রমণে তিন পুলিশকর্মী জখম হন৷ মাথা-সহ শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন পুলিশকর্মীরা৷ বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের৷ আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ৷ তবে এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷
[জলপাইগুড়িতে ক্রিকেটার নিখোঁজ রহস্যে বন্ধুর বিরুদ্ধে অপহরণের অভিযোগ]
শহর কলকাতাই হোক বা রাজ্যের অন্য কোনও জেলায় এর আগেও একাধিকবার আক্রান্ত হতে হয়েছে আইনের ঊর্দিধারীদের৷ ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িতেও৷ শনিবার রাতে বাঁকুড়ার মাচানতলার এই ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?