টিটুন মল্লিক, বাঁকুড়া: অলচিকি হরফের পড়ুয়াদের জন্য সুখবর।এবার জঙ্গলমহলের অলচিকি ভাষার মাধ্যমিক স্কুলগুলি উচ্চমাধ্যমিকে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বেশ কিছু মাধ্যমিক স্কুল এই তালিকায় পড়ছে। সরকারি তরফে নির্দেশিকা পৌঁছেছে জেলার স্কুল শিক্ষা পরিদর্শকদের কাছে। মোটামুটি ১৪টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তালিকায়। চলতি বছরে ওই স্কুলগুলি থেকেই অলচিকি হরফে ১৮০ জন পড়ুয়া মাধ্যমিক দিয়েছে। ওইসব ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
[জেলাশাসকের দপ্তরে আগুন আতঙ্ক, চাঞ্চল্য বর্ধমানে]
তালিকায় থাকা স্কুলগুলি হল রানিবাঁধ ব্লকের রানিবাঁধ হাই স্কুল, রানিবাঁধ গার্লস হাই স্কুল, রায়পুর ব্লকের ফুলকুশমা হাই স্কুল, ফুলকুশমা নিত্যাবালা বালিকা বিদ্যালয়, মণ্ডলকুলি হাই স্কুল, রায়পুর হাই স্কুল, রায়পুর গার্লস হাই স্কুল, তালডাংরা ব্লকের ফুলমতি হাই স্কুল ও তালডাংরা গার্লস হাই স্কুল। এছাড়া সারেঙ্গা ব্লকের ধানাড়া বিক্রমপুর এসপিএম হাই স্কুল, ছাতনা ব্লকের কমলপুর নেতাজী হাই স্কুল, শালতোড়ার চাঁদরা কেএসএইচ হাই স্কুল, ওন্দা ব্লকের ওন্দা হাই স্কুল, হীড়বাঁধ ব্লকের হীড়বাঁধ হাই স্কুল।
এই প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক পঙ্কজ সরকার জানিয়েছেন, জঙ্গলমহলের জেলাগুলিতে ২০১৩ থেকে অলচিকি হরফে পঠনপাঠন শুরু হয়। বর্তমানে এই পঠনপাঠন চলছে প্যারা টিচার দিয়ে। তবে প্রতিস্কুল পিছু দু’জন করে শিক্ষক অনুমোদন রয়েছে। পরে ফের ওই সমস্ত বিদ্যালয়গুলিতে আরও পাঁচজন করে শিক্ষকের প্রয়োজন তৈরি হয়েছে। তা জানিয়ে ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তরে আবেদন করা হয়েছে। এদিকে অন্য সূত্র অনুযায়ী গত ছ’বছর ধরে সংশ্লিষ্ট স্কুলগুলিতে অলচিকিতে পঠনপাঠন চলেছে। মূলত স্থানীয় বাসিন্দাদের দাবি মেনেই তৃণমূল সরকারের উদ্যোগে পাঠক্রমে অলচিকি জায়গা করে নিয়েছে। জেলার বর্তমান সভাধিপতি অরূপ চক্রবর্তী বলছেন, আদিবাসী সমাজের ছেলে মেয়েরা আমাদের নয়নের মণি। তাদের কথা ভেবেই আমাদের সরকার প্রথম অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পঠনপাঠন শুরু করেছে। চলতি বছরে এই জেলায় ১৮০জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাদের উচ্চশিক্ষার কথা ভেবে জঙ্গলমহল জুড়ে বেশ কয়েকটি বিদ্যালয়কে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করা হচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় আদিবাসী সংগঠনের নেতা বিপ্লব সরেন।
[ব্যাংক ধর্মঘটে চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ, ধাক্কা অনলাইন পেমেন্টেও]
সর্বশেষ খবর
-
হাওড়া শহরের সার্বিক উন্নয়নই লক্ষ্য, এবার যৌথভাবে কাজ করবে রেল, পুরসভা
-
‘বিজেপির নিচুতলায় তৃণমূলীকরণ হবে না’, স্পষ্ট বার্তা শমীকের
-
‘ইরান আমাকে মেরে ফেললে ওদের বোমা মেরে ওড়াবে সেনা’, রণহুঙ্কার ট্রাম্পের
-
ঐতিহ্যের উইম্বলডনে চতুর্থ ভারতীয় হিসাবে নজির শুভমানের, শচীনের সঙ্গে ছবি ভাইরাল
-
দু’মাসেই বড় বদল! তৃণমূল জমানার ডামাডোল কাটিয়ে একগুচ্ছ কাজ বর্ধমান উন্নয়ন সংস্থায়