অর্ণব দাস, বারাসত: একাধিক বেনিয়মের অভিযোগ। বারাসত কলোনি মোড় এলাকার কেয়ার অ্যান্ড কিওর নামে একটি বেসরকারি হাসপাতালকে রাজ্যের হেলথ স্কিমের তালিকা থেকে সাময়িক সাসপেন্ড করা হল। শুক্রবার এই নির্দেশ জানায় রাজ্য সরকারের অর্থদপ্তরের মেডিক্যাল সেল।
জানা গিয়েছে, মূলত রাজ্য সরকারের সঙ্গে চুক্তির শর্তাবলি অমান্য করা, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় পড়া জরুরি রোগীদের ভর্তি নিতে অস্বীকার করা, স্বাস্থ্য প্রকল্পের অধীনে নির্ধারিত অর্থের থেকে বেশি অর্থ আদায় করা, অনেকক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার পরেও কোনও রসিদ না দেওয়া-সহ বেশ কিছু অভিযোগ নিয়েই ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পশ্চিমবঙ্গ মেডিক্যাল সেল।
অভিযোগ প্রমাণের পরই বারাসতের এই বেসরকারি হাসপাতালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেই খবর। তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের পরেই পাকাপাকি সিদ্ধান্ত নেবেন রাজ্যের মেডিক্যাল সেলের কর্তারা। এই প্রসঙ্গে অভিযুক্ত হাসপাতালের কর্ণধার ডাঃ তপনজ্যোতি বন্দোপাধ্যায় জানিয়েছেন, “সাসপেন্ড করেছে, কি আর করা যাবে। তবে, স্বাস্থ্য প্রকল্পে রাজ্য সরকার যা টাকা দেয়, তাতে কাজ করা যায় না। এই নিয়ে আর কিছু বলার নেই।”
সর্বশেষ খবর
-
২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা! নিটের পুনঃপরীক্ষায় জালিয়াতি রুখতে বজ্রআঁটুনি কেন্দ্রের
-
অভিষেকেই নজির! সুথারের ঘূর্ণিতে কাত আফগানিস্তান, ফলো-অন করাল ভারত
-
‘মমতার ছবিতেও দুর্নীতি’, দলকে বিঁধে রাজ্যসভা থেকে ইস্তফা সুখেন্দুশেখরের, ছাড়লেন তৃণমূলও
-
বিজেপি কর্মীকে খুন, স্কুলে বোমাবাজি! এবার গ্রেপ্তার নন্দীগ্রামের তৃণমূল নেতা
-
মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ বিশ্বাস, হাই কোর্টে মিলল না রক্ষাকবচ