স্টাফ রিপোর্টার, সিউড়ি: দু’বছরের শিশুকে আছড়ে মারার অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে৷ শুক্রবার সকালে সিউড়ির স্টেশন বাজার লাগোয়া এলাকায় এই ঘটনা ঘিয়ে চাঞ্চল্য ছড়ায়৷ শিশুহত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাবা বাবা চাঁদ বাগদিকে৷ আটক করা হয়েছে মা প্রিয়া বাগদিকেও৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে৷
[হাফিজ সইদ সন্ত্রাসবাদী, ৯ বছর পর স্বীকার পাকিস্তানের]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসদুয়েক আগে শিশুটির মা প্রিয়া বাগদি তার দ্বিতীয়পক্ষের স্বামী চাঁদ বাগদির কাছে নিজের পুত্রসন্তানকে নিয়ে চলে আসে৷ প্রিয়ার অভিযোগ, তার দ্বিতীয় পক্ষের স্বামী চাঁদ প্রথম থেকেই রাহুল নামের ওই শিশুটিকে পছন্দ করত না৷ সেকারণেই রাহুলের ওপর সে নানা সময়ে অত্যাচার করত বলে অভিযোগ৷ যদিও প্রিয়ার প্রতিবেশী আলিমা বিবি, সুখী বিবিরা জানান, প্রিয়া ও চাঁদ দু’জনেই শিশুটির ওপর অত্যাচার চালাত৷
[নিকৃষ্টমানের ওষুধ কম্বিফ্লেম ও ডি কোল্ড, জানাল ড্রাগ কন্ট্রোল]
বৃহস্পতিবার রাতে সেই অত্যাচার চরমে ওঠে৷ প্রিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতেই এখন পুরো দোষ স্বামীর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে বলে পড়শিরা জানিয়েছেন৷ শুক্রবার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরাই তাকে সিউড়ি হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশ শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ তারপরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে অনুমান পুলিশের৷
[রাম মন্দির নির্মাণে অযোধ্যায় ইট নিয়ে হাজির মুসলিম করসেবকরা]
সর্বশেষ খবর
-
‘ভালো সিনেমা যদি খারাপ মানসিকতা নিয়ে…,’ জহর প্রথা বিতর্কে স্বরাকে খোঁচা ‘পদ্মাবত’ চিত্রনাট্যকারের
-
পর্যটক টানতেই ঝাড়গ্রামজুড়ে দেহ ব্যবসার রমরমা! নেপথ্যে মোটা অঙ্কের খেলা? কী বলছে পুলিশ
-
বাঁচলেও একসঙ্গে, মরলেও! পরকীয়ায় পরিবার বাধ সাধতেই এক শাড়িতে গলায় ফাঁস দেওর-বউদির
-
সামনে ব্রাজিল-উরুগুয়ে, স্বপ্নের ম্যাচের আগে ‘স্মার্ট’ ফুটবলের বার্তা খালিদ জামিলের
-
মণ্ডপে ২০৮ ছবির সঙ্গে ‘মানুষ’ উত্তম কুমারও, শতবর্ষে শহরের পুজোয় মহানায়ককে শ্রদ্ধা