সৌরভ মাজি, বর্ধমান: খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল বর্ধমান। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বর্ধমান (Bardhaman) থানার পুলিশ। রবিবার বর্ধমান আদালতে তোলা হবে।
ধৃতের নাম অনিল দাস। পুলিশ সূত্রে খবর, শুক্রবার অনিল দাসের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় নাবালিকাকে ডাকে সে। খাবারের লোভ দেখিয়ে তাকে ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়। অভিযোগ, রান্নাঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই ব্যক্তি। কাউকে কিছু বললে কিশোরীর ক্ষতি করে দেওয়া হবে বলে ভয়ও দেখায়।
শনিবার নাবালিকা গোপনাঙ্গে ব্যথা অনুভব করলে বিষয়টি পরিবারকে জানায়। লিখিত অভিযোগ দায়ের হয় বর্ধমান থানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে নাবালিকা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। বর্ধমান পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তি গ্র্রেপ্তার হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
সম্প্রতি, ফালাকাটা-ডোমকলেও খাবারের লোভ দেখিয়ে ডেকে নাবালিকাদের যৌন হেনস্তা করা হয়েছে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বর্ধমানে। একের পর এক এই ঘটনায় আতঙ্ক বাড়ছে।
সর্বশেষ খবর
-
প্রেমে প্রত্যাখ্যান, মানতে না পেরে অফিসে ঢুকে
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের
-
ওটিটিতে বিনোদনের ডবল ডোজ! প্রথম সপ্তাহে কোন কোন সিনেমা সিরিজে মন-মজছে দর্শকের? রইল তালিকা
-
আকাশছোঁয়া দাম, তবু বিনামূল্যে টিকিট কাটলেন ফুটবলপ্রেমীরা! ফিফার ভূমিকায় তুঙ্গে বিতর্ক