Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

পাসপোর্ট পরিষেবা দুয়ারে, বারাকপুর পোস্ট অফিসে চালু অফিস

রাজ্যে সপ্তম পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১১:৪২

options
link
পাসপোর্ট পরিষেবা দুয়ারে, বারাকপুর পোস্ট অফিসে চালু অফিস zoom

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের পাসপোর্টের জন্য আর কলকাতায় যেতে হবে না। এবার বারাকপুরেই মিলবে সেই সুবিধা। বারাকপুর পোস্ট অফিসে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হল।

[আকাশপথে আরও কাছে সিকিম, পাকিয়ং-এ প্রথম নামল অসামরিক বিমান]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

33

এই ধরণের পরিষেবা কেন্দ্র এ রাজ্যে সপ্তম। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান, সাংসদ দীনেশ ত্রিবেদী, পশ্চিমবাংলা সার্কেলের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ, রিজিওনাল পাসপোর্ট অফিসার বিভূতি ভূষণ কুমার, স্থানীয় বিধায়ক সুনীল সিং-সহ বিশিষ্টরা। প্রসঙ্গত, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসানসোল পোস্ট অফিসে পাসপোর্ট পরিষেবা কেন্দ্র চালু হয়েছিল। তারপর ওই বছরের ৬ মার্চ রায়গঞ্জে এই ব্যবস্থা হয়। তারপর ১৫ জুলাই যথাক্রমে বিডন স্ট্রিট ও কৃষ্ণনগরে খোলা হয় পাসপোর্ট পরিষেবা অফিস। চলতি বছরের সালের ২৩ ফেব্রুয়ারি মুকুন্দপুর এবং ২৭ ফেব্রুয়ারি বর্ধমান পোস্ট অফিসে এই পরিষেবা চালু হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতেও চালু হয়েছে পাসপোর্ট কেন্দ্র। সাংসদ দীনেশ ত্রিবেদী জানান, সাংসদ হওয়ার পর থেকে তিনি নির্বাচনী কেন্দ্রে এই পরিষেবার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। এক বছর আগে রিজিওনাল অফিসে গিয়ে বারাকপুর পোস্ট অফিস থেকে পাসপোর্ট পরিষেবার কথা বলেছিলেন। এই পরিষেবা চালু হওয়ায় বারাকপুর অঞ্চলের মানুষের অনেক সুবিধা হবে বলে তিনি জানান। রিজিওনাল পাসপোর্ট অফিসার বিভূতি ভূষণ কুমারের বক্তব্য, পাসপোর্টের জন্য অললাইনেও আবেদন করা যাবে। প্রসেসিংয়ের পর স্থানীয় থানায় পৌঁছে যাবে ফাইল। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাঠানোর পর পাসপোর্ট ইস্যু হবে। বারাকপুর হেড পোস্ট অফিস থেকে বারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষজন পাসপোর্ট পাবেন।

[ফেসবুক করায় বকুনি, অভিমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী]

ব্যারাকপুর মহকুমার পাশাপাশি, বারাসত মহকুমা এবং নদিয়া জেলার একাংশের মানুষ এর ফলে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হুগলি জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা বারাকপুরে এসে এই কাজ করতে পারবেন। কলকাতায় পাসপোর্ট কেন্দ্র চালু থাকলেও এখানে প্রচুর মানুষের ভিড় হয়। আস্তে আস্তে তা জেলায় ছড়িয়ে পড়ায় পাসপোর্টের জন্য আর বেশি দৌড়াদৌড়ি করতে হবে না।

[‘গার্ডবক্স’ বাতিল, হাওড়ায় কর্মবিরতি ট্রেনের গার্ডদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.