সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে নার্সারি পড়ুয়ার যৌন হেনস্তার অভিযোগ৷ প্রতিবাদে বারাকপুর স্টেশনের ১৩ নম্বর রেলগেটের কাছে রেল অবরোধ করলেন অভিভাবকরা৷ অবরোধের জেরে সপ্তাহের প্রথম কাজের দিনেই শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল৷ বারাকপুর থেকে শিয়ালদহ ও কৃষ্ণনগর থেকে শিয়ালদহগামী ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে৷ শেষ খবর অনুযায়ী, অবরোধ এখনও চলছে৷ অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলছেন আধিকারিকরা৷
[ইসলামপুরে মৃত ছাত্রদের পরিবারের সঙ্গে দেখা অমিত শাহর]
শনিবার সকালে রণক্ষেত্রের চেহারা নেয় বারাকপুর গার্লস স্কুল চত্বর৷ যদিও গোটা ঘটনার সূত্রপাত শুক্রবার৷ প্রতিদিনের মতো সেদিনও স্কুলে গিয়েছিল নার্সারি এক ছাত্রী৷ কিন্তু ছুটির পর বেশ কিছুটা দেরি করেই স্কুল থেকে বেরোয় সে৷ দুরন্ত শিশুটি বাড়িতে এসে অন্যরকম আচরণ করতেও শুরু করে৷ বিনা কারণে বাড়িতে কান্নাকাটিও করে সে৷ মেয়ে কেন এমন আচরণ করছে, তা বুঝতে পারছিলেন তার বাবা ও মা৷ অনেক জিজ্ঞাসাবাদের পর শিশুটি জানায়, স্কুলে শারীরশিক্ষার শিক্ষক তার সঙ্গে অভব্য আচরণ করেছে৷ আর স্কুলে যাবে না সে৷ নার্সারি ওই পড়ুয়ার সঙ্গে যা ঘটেছে, তা স্কুলের অন্য অভিভাবকদের জানান শিশুটির বাবা-মা৷ শনিবার বারাকপুর গার্লস স্কুল চত্বরে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷ শিক্ষকদের সঙ্গে বচসা, হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা৷ মারধর করা হয় অভিযুক্ত শিক্ষক সুজয় ধাড়াকে৷ অভিভাবকদের দাবি, এই প্রথমবার নয়, এর আগেও সুজয় ধাড়ার বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে৷ তা সত্ত্বেও স্কুলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ শেষপর্যন্ত, অভিযুক্ত শারীরশিক্ষার শিক্ষককে গ্রেপ্তারও করে পুলিশ৷
[ইতিহাস গড়ে ডিওয়াইএফআইয়ের প্রথম মহিলা প্রেসিডেন্ট মীনাক্ষী]
সোমবার বারাকপুর স্টেশনে রেল অবরোধ করলেন বারাকপুর গার্লস হাইস্কুলের অভিভাবকরা৷ অবরুদ্ধ ১৩ নম্বর রেলগেট৷ সপ্তাহের প্রথম কাজের দিনে শিয়ালদহ মেন শাখায় ব্যা্হত ট্রেন চলাচল৷ অফিসটাইমে নাকাল নিত্যযাত্রীরা৷ এখনও যা খবর, অবরোধ চলছে৷ অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলছেন আধিকারিকরা৷ কিন্তু, অভিভাবকদের দাবিটা কী? যেহেতু মেয়েদের স্কুল, তাই সেখানে মহিলা শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন বারাকপুর গার্লস হাইস্কুলের অভিভাবকরা৷
সর্বশেষ খবর
-
‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’: কেন বন্যপ্রাণের সঙ্গে মানুষের ‘বিরোধিতা’র সম্পর্ক দরকার হল?
-
রক্ষকই ভক্ষক! চেতলায় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা ‘চুরি’, গ্রেপ্তার ব্রাঞ্চ ম্যানেজার
-
এই মূর্তির জন্যই হয় বঙ্গ-কলিঙ্গ যুদ্ধ! প্রতাপাদিত্যর যুদ্ধজয়ের রাধাকৃষ্ণ নবান্ন হেফাজতে
-
‘দুর্বল’ সিআইএসএফের বিরুদ্ধে ধারাবাহিকতাই লক্ষ্য মোহনবাগানের, খেলবেন মিগুয়েল-জেমি?
-
বউদিকে বউ সাজিয়ে ৩ লাখ লোন! ঋণদাতা সংস্থা কিস্তি আদায়ে যেতেই ‘কীর্তি’ ফাঁস, তারপর…