সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার খুচরো বাজারে মদ বিক্রি করবে রাজ্য সরকার৷ এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য অর্থ দফতর৷ সরকারি উদ্যোগে খুচরো বাজারে মদ বিক্রির জন্য ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে জেলাশাসকদের৷ মদ স্টক করতে গোডাউন তৈরি করা হবে৷
মদ বিক্রির জন্য জেলাগুলিকে জমি চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, এর জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কোম্পানি নামে একটি কোম্পানি তৈরি করা হবে৷ সেই কোম্পানি মারফত খুচরো বাজারে মদ বিক্রি করবে সরকার৷ আবগারি দফতরের অধীনে থাকবে এই কোম্পানি৷ আগামী দু’তিন মাসেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে৷ বিভিন্ন কোম্পানির কাছ থেকে মদ কিনে জেলায় জেলায় ওয়েস্ট বেঙ্গল বেভারেজ কোম্পানির আউটলেটগুলিতে মদ বিক্রি করা হবে বলে জানা গিয়েছে৷
দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দীর্ঘদিন আগেই সরকার খুচরো বাজারে মদ বিক্রির সিদ্ধান্ত নেয়৷ কেরল, তামিলনাড়ু ও ওড়িশা সরকার অনেক আগে থেকেই খুচরো বাজারে মদ বিক্রি করে আসছে৷ মূলত খুচরো বাজারে মদ বিক্রি করলে বাড়তি রাজস্ব আদায় সম্ভব হবে বলে মনে করা হচ্ছে৷ শীঘ্রই দেশজুড়ে জিএসটি চালু হবে৷ সেক্ষেত্রে রাজস্ব আদায়ে ঘাটতি থাকবে বলে মত বিশেষজ্ঞদের৷ সে কারণেই এই উদ্যোগ বলেও জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১