Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Bengal Panchayat Election

Bengal Panchayat Election: ‘বিধায়কদের পাত্তাই দেওয়া হয়নি’, অনুগামীরা টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হুমায়ুন

তিন তৃণমূল বিধায়ককে পাশে নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভপ্রকাশ করেন হুমায়ুন কবীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৩, ১৭:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৩, ১৭:৪৬

options
link
Bengal Panchayat Election: ‘বিধায়কদের পাত্তাই দেওয়া হয়নি’, অনুগামীরা টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হুমায়ুন zoom

কল্যাণ চন্দ্র, বহরমপুর: অনুগামীরা টিকিট না পাওয়ায় অসন্তুষ্ট মুর্শিদাবাদের চার তৃণমূল বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনে (Bengal Panchayat Election) মনোনয়নের শেষদিনে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ক্ষোভপ্রকাশ করেন মুর্শিদাবাদের চার তৃণমূল বিধায়ক। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, নওদার বিধায়ক শাহিনা মমতাজ বেগম, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী ও জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক ক্ষোভপ্রকাশ করলেন।

তাঁরা ক্ষোভপ্রকাশ করে বলেন, জেলা তৃণমূলের সভাপতি ও জেলা তৃণমূলের চেয়ারম্যানের মনোমতো প্রার্থী করা হয়েছে। বিধায়কদের পাত্তা না দিয়ে ব্লক সভাপতিদের প্রাধান্য দেওয়া হয়েছে। কান্দির বিধায়ক ও বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান অপূর্ব সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, “মাত্র ৫ শতাংশ টিকিটের অংশীদারিত্ব পেয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অপূর্ব সরকার নিজে চেয়ারম্যান হয়ে বেশি আসন সরবরাহ করছেন। অন্যদিকে, একজন হেরে যাওয়া বিধায়িকা শাওনি সিংহ রায় লালবাগ ও ডোমকলে নিজের মনমতো প্রার্থী নির্বাচন করেছেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মনোনয়ন জমার শেষ দিনেও হিংসা, চোপড়ায় বাম-কংগ্রেসকে লক্ষ্য করে গুলি]

তাঁর আরও দাবি, “তৃণমূলে বিধায়কদের সংগঠনে অনেক গুরুত্ব রয়েছে। এটা বিধায়কমুখী দল। বুধবার রাতে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ছলচাতুরি করা হয়েছে। আমাকে ১১৭ টার মধ্যে মাত্র ৩২টি টিকিট দেয়া হয়েছে। ভরতপুর ১ ব্লক সভাপতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।” অন্যদিকে, ভরতপুর ২ ব্লকে ১৬১ গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে আমাকে ৩৪টি আসন ছাড়া হয়েছে। বাকি আসনে ব্লক সভাপতিকে দেওয়া হয়েছে। তাদের কথা মতো মনোনয়ন দেওয়া হচ্ছে।”

একই অভিযোগ আরও তিন বিধায়কের। তাঁদের বক্তব্য, “পঞ্চায়েত নির্বাচনে পরাজয় হলে রাজ্য নেতৃত্ব বিধায়কদের ধরবেন। সামনে লোকসভা, সেই দায় কে নেবে?” যদিও দলের নির্দেশ মেনেই প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়।

[আরও পড়ুন: Panchayat Poll: পাঁচদিনে তৃণমূলের মনোনয়ন প্রায় ৫০ হাজার, পিছিয়ে নেই বিজেপি-সিপিএমও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.