Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
BSF

বিজিবির হাতে গ্রেপ্তার ত্রিপুরার ৩ যুবক! অবশেষে ঘরে ফেরাল বিএসএফ

গ্রেপ্তারির খবর পেয়ে তিন যুবকের পরিবারের সদস্যরা ভেঙে পড়েন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২৫, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২৫, ১৩:৪৪

options
link
বিজিবির হাতে গ্রেপ্তার ত্রিপুরার ৩ যুবক! অবশেষে ঘরে ফেরাল বিএসএফ zoom
বিজিবির হাতে গ্রেপ্তার ত্রিপুরার ৩ যুবক। নিজস্ব চিত্র

প্রণব সরকার, আগরতলা: বিশেষ দরকারে সীমান্তে গিয়ে বিপাকে ত্রিপুরার তিন যুবক। বিএসএফের অনুমতি নিয়ে বাংলাদেশের সীমান্তে গিয়ে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবির হেনস্তার শিকার হলেন তাঁরা। অভিযোগ, বিজিবি তাঁদের তল্লাশি করে। কিছু না পেয়ে অবশেষে বিএসএফের হাতে তাঁদের তুলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তিন উপজাতি যুবক কাজের উদ্দেশ্যে বিএসএফের কাছে অনুমতি নিয়ে মধুপুর থানাদিন দেবীপুর রাজারটিলা এলাকা হয়ে  বাংলাদেশ সীমান্তে  গিয়েছিলেন। সেই সময় বাংলাদেশের বিজিবি তিন যুবককে গ্রেপ্তার করে প্রথমে চণ্ডীদার বিওপিতে নিয়ে যায়। সেখান থেকে কসবা থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে গেলে তাঁদের তল্লাশি করা হয়। কিন্তু কিছু  মেলেনি। এ খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অবশেষে বুধবার গভীর রাতে শেষপর্যন্ত কমলাসাগর মিঞা পাড়ায় বিএসএফের হাতে তুলে দেয় তাঁদের। 

Advertisement

এদিকে গ্রেপ্তারির খবর পেয়ে তিন যুবকের পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। শেষপর্যন্ত বুধবার গভীর রাতে মিঞাপাড়া বিএসএফ মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। তারপর মধুপুর থানা পুলিশ তিনজনকে পরিবারের হাতে তুলে দেয়। অবশেষে বিএসএফের ভূমিকায় খুশি তাঁদের পরিবার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.