নন্দন দত্ত, বীরভূম: দুষ্কৃতী হানা নয়, জমির কাদায় মুখ চেপে স্ত্রীকে খুন করে স্বামীই। মহম্মদবাজারে তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত সন্দীপ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত গত বুধবার। ওইদিন মহম্মদবাজারে রাইপুর ক্যানালের পাশে উদ্ধার হয় সুচিত্রা বাগদি নামে এক মহিলার দেহ। এরপরই জানা যায়, সাত মাস আগে বীরভূমেরই (Birbhum) হিংলোর বাসিন্দা সন্দীপ দাসের সঙ্গে বিয়ে হয়েছিল ওই মহিলার। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সন্দীপ। সেই সময়ই দুষ্কৃতীরা বধূকে খুন করে চম্পট দিয়েছে বলে দাবি করে স্বামী। পুলিশ গিয়ে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে। দেখা যায় পাশে হাত, পা বাধা অবস্থায় সন্দীপ। পাশে পড়ে একটা দামি বাইক। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপকে।
এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, তিনবছরের প্রেমের সম্পর্ক সুচিত্রা ও সন্দীপের। সাত মাস আগে বিয়ে করে তাঁরা। অভিযোগ, বিয়ের পর নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সুচিত্রা। তাতেই দাম্পত্য কলহ চরমে ওঠে। এক পর্যায়ে স্ত্রীকে খুনের সিদ্ধান্ত নেয় সন্দীপ। সেই মতোই ছক কষে। পরিকল্পনা সফল হলেও শেষরক্ষা হল না।
সর্বশেষ খবর
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও