নন্দিতা রায়, নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। এর মধ্যে রয়েছেন বাংলার ২০ প্রার্থীও। এক নজরে প্রার্থী তালিকা।
প্রথম দফার তালিকায় নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর। কিন্তু নাম নেই রাজ্য বিজেপির ‘অন্যতম সফল’ মুখ দিলীপ ঘোষের। তাহলে কি এবারের লোকসভায় তাঁর টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হল? এবার কি নির্বাচনী লড়াইয়ে দেখা যাবে না মেদিনীপুরের সাংসদকে?
[আরও পড়ুন: মোদি বারাণসীতেই, ভোট ঘোষণার আগেই ১৯৫ আসনের প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির]
এক ঝলকে দেখে নিন বিজেপির প্রার্থী তালিকা।
- কোচবিহার: নিশীথ প্রামানিক
- আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা
- বালুরঘাট: সুকান্ত মজুমদার
- মালদহ উত্তর: খগেন মুর্মু
- মালদহ দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী
- বহরমপুর: ডা,. নির্মল কুমার সাহা
- মুর্শিদাবাদ: গৌরীশংকর ঘোষ
- রানাঘাট: জগন্নাথ সরকার
- বনগাঁ: শান্তনু ঠাকুর
- জয়নগর: অশোক কান্ডারী
- যাদবপুর: অনির্বাণ গঙ্গোপাধ্যায়
- হাওড়া: রথীন চক্রবর্তী
- হুগলি: লকেট চট্টোপাধ্যায়
- কাঁথি: সৌমেন্দু অধিকারী
- ঘাটাল: হিরন্ময় চট্টোপাধ্যায়
- পুরুলিয়া: জ্যোর্তিময় সিং মাহাতো
- বাঁকুড়া: সুভাষ সরকার
- বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ
- আসানসোল: পবন সিং
- বোলপুর: প্রিয়া সাহা
[আরও পড়ুন: যার জন্ম হয়নি তারও জব কার্ড! ১০০ দিনের কাজে ‘তোলাবাজ’ তৃণমূলকে তোপ মোদির]
সর্বশেষ খবর
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে নামছে ভারত! নয়া টিম কম্বিনেশন গম্ভীরদের