দিব্যেন্দু মজুমদার, হুগলি: হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ! আতঙ্কে পুলিশের দ্বারস্থ আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তাঁর অভিযোগের ভিত্তিতে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।
বিষয়টা ঠিক কী? অন্যান্যদিনের মতোই মঙ্গলবার একাধিক কর্মসূচি ছিল তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। রাত প্রায় ১০ টা নাগাদ সেখান থেকে রিষড়ার বাড়িতে ফেরেন সাংসদ। অভিযোগ, রাত ১০ টা বেজে ২৭ মিনিট নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ যায়। তাতে লেখা, “তুই বাঁচবি তো?” অপরিচিত নম্বর থেকে পাঠানো এই মেসেজ দেখেই আতঙ্কিত হন সাংসদ। রাত প্রায় ১ টা নাগাদ কলকাতা থেকে বাড়ি ফেরেন সাংসদের স্বামী শাকির আলি। তিনি জানান, তিনি ফিরে দেখেন, আড়াই বছরের মেয়েকে জড়িয়ে বসে স্ত্রী। ভয়ে রীতিমতো কান্নাকাটি করছিলেন তিনি।
[আরও পড়ুন: তাপপ্রবাহের মাঝেই সুখবর, সপ্তাহান্তেই স্বস্তির বৃষ্টিতে ভিজবে বাংলার এই জেলাগুলি]
এরপর রাতেই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। রাতে শ্রীরামপুর থানায় মেল করা হয় গোটা বিষয়টা। বুধবার সকালে হার্ড কপি জমা দেওয়া হয়েছে। এদিকে সাংসদের অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অম্লান দত্ত নামে এক যুবককে। ধৃত বিজেপি নেতা বলেই পরিচিত। গত পুরভোটে বৈদ্যাবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। তবে ঠিক কোন উদ্দেশ্যে সাংসদকে এই হুমকি মেসেজ তিনি পাঠিয়েছেন, বা আদৌ তিনিই পাঠিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
[আরও পড়ুন: বেসরকারি বাসে ভাড়ার তালিকা টাঙাতেই হবে, বাড়তি টাকা নিলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রীর]
সর্বশেষ খবর
-
শুধু গৃহসজ্জা নয়, মানসিক শান্তি ফেরাতে জেন জি-র নয়া ভরসা বাস্তুশাস্ত্র! কেন?
-
‘আমার দু’জন মারা গেল, এই কাজ আর না’, মৃত্যুমুখ থেকে ফিরে কী অভিজ্ঞতা শোনালেন তারাতলার ঠিকাদার?
-
স্ত্রীকে গলা কেটে ‘খুন’ করে এসেই মেট্রোয় ঝাঁপ! বেলগাছিয়া মেট্রোয় ‘আত্মহত্যা’র নেপথ্যে কোন ঘটনা?
-
‘আমাদের সঙ্গে অন্যায় হয়েছে’, বিশ্বকাপে ভোগান্তি নিয়ে ফিফাকে তোপ ইরান কোচ-অধিনায়কের
-
শহিদ তুমি কার! ২১ জুলাই নিয়ে দড়ি টানাটানি দুই তৃণমূলের, সিপি-কে চিঠি ঋতপন্থীদের