সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কুরুচিকর মন্তব্য। আবারও নিশানা সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ পশ্চিম মেদিনীপুরের বিজেপি পর্যবেক্ষক শ্যামাপদ মণ্ডলের। সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে।
রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে কুকথা যে কোনও পর্যায়ে পৌঁছতে পারে, রবিবার সকালে তার প্রমাণ দিলেন পশ্চিম মেদিনীপুরের বিজেপি পর্যবেক্ষক শ্যামাপদ মণ্ডল। সারদা ও নারদকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে মিছিল করে বিজেপি। মিছিল শেষে পথসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল। বলেন, ‘ওকে আটকে দিল। পুরীর জগন্নাথ মন্দিরে ইন্দিরা-সোনিয়া পুজো দিতে পারেননি। এবং আদর্শবাদী হিন্দুরাই পুজো দিতে পারবে। আজ মমতা নাটক করে সেজেছেন, নমাজের আসরে গিয়ে বোরখা পরে, দু’হাত তুলে আল্লাহ আল্লাহ শব্দ করছেন। এর থেকে হিন্দু সমাজে প্রমাণিত, মমতা পুরুষ না মহিলা সেটা বোঝা যায় না। বর্তমানে ট্রেনে-বাসে যাঁরা হিজড়ে দেখেছেন, আজকে দিদি আমাদের হিজড়ে।’
এখানেই থামেননি জেলা বিজেপি পর্যবেক্ষক! তিনি আরও বলেন, দিদির মাথা খারাপ হয়ে গিয়েছে। কয়েকদিন বাদে রাঁচিতে পাঠাতে হবে। বিজেপি নেতার এই কুরুচিকর ভাষা-প্রয়োগের সমালোচনায় সরব শাসকদল তৃণমূল কংগ্রেসও। এ ধরণের কুরুচিকর ভাষার নিন্দায় সরব বিদ্বজ্জনেরাও। কয়েকদিন আগেই রাজ্য ঘুরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নানা ইস্যুতে তৃণমূল সরকারকে নিশানা করেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি নেতার এহেন কুরুচিকর ভাষায় আক্রমণ! বিতর্কে আরও ঘৃতাহুতি করল এই কাণ্ড।
সর্বশেষ খবর
-
স্কুলছুট করিনা! ‘আমি বেশিদূর পড়াশোনা করতে পারিনি, জেহ-তৈমুর…’, আপসোস বেবোর
-
প্রাক শিক্ষক দিবসে ১০০ কেজি মাংসে মহাভোজ! জলপাইগুড়ির স্কুলে পড়ুয়াদের ‘মিড ডে মিল’ পরিবেশন শিক্ষকদের
-
পেটের ৭ স্তর কেটে সন্তান জন্ম, চর্চায় মিস ওয়ার্ল্ডের গাউনে মায়ের যন্ত্রণার কাহিনি
-
দোকানের মাল খাঁটি হলে খদ্দের জুটবেই, বলতেন সম্পাদক শরৎচন্দ্র
-
নেপালের বিধ্বংসী বন্যার নেপথ্যে চিন! কোভিডের মতো এবারও দায় এড়াচ্ছে বেজিং