সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুরুচিকর মন্তব্যের অভিযোগে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়ন্ত মিত্রর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় এফআইআর দায়ের করলেন লকেট চট্টোপাধ্যায়। কিছুদিন আগে প্রকাশ্য জনসভায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সৃষ্টি হয় বিতর্কের। তার প্রেক্ষিতেই বুধবার থানায় অভিযোগ দায়ের করেন লকেট। তিনি নিজেই এদিন থানায় যান। তারপর জয়ন্ত মিত্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
[‘দিলীপের রাতের সঙ্গিনী লকেট’, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক]
প্রসঙ্গত, ১৬ মে বাঁকুড়ায় প্রকাশ্য জনসভায় জয়ন্ত মিত্রর বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং লকেটকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘দিলীপ ঘোষের রাতের সঙ্গিনী লকেট চট্টোপাধ্যায়।’ এমনকী লকেটের পোশাক নিয়েও মুখ খোলেন তিনি। তৃণমূল নেতার এই বক্তব্যে অস্বস্তিতে পড়ে যান মঞ্চে উপবিষ্ট দলের অন্যান্য নেতারাও। দু’জনকে জড়িয়ে তৃণমূলের জেলা সম্পাদক অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। সেদিন নিজের বক্তৃতায় তিনি নাকি বলেন, ‘২৪ তারিখ এখানে দিলীপ ঘোষ ও তাঁর রাতের সঙ্গী লকেট আসছেন। তাঁদের কী করতে হয় আমরা ভালমতো জানি। সময়মতো বার্তা পেয়ে যাবেন।’ এর পাশাপাশি লকেটের পোশাক নিয়েও বিকৃত মন্তব্য করেন তিনি। জানান, যে মহিলা ওই ধরনের পোশাক পরে তিনি আবার অন্যকে হিন্দুত্ব শেখায় কীভাবে! ওঁকে দেখামাত্রই জঙ্গলমহলের মা-বোনেরা ঝাঁটাপেটা করবেন বলে দাবি করেন তিনি।
[মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল!]
তৃণমূল নেতার এই বক্তব্যে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তখন বলেন, ‘আমি মনে করি এটা একজন নারীর পক্ষে অত্যন্ত কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য। ওঁরা মহিলাদের সম্মান করতে জানে না।’ তখন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন লকেট। এদিন তাই করলেন তিনি।
সর্বশেষ খবর
-
হিরের ব্রেসলেট চুরি! বিশ্বকাপ শুরুর আগে গ্রেপ্তার ববি মুর, তারপর…
-
স্কটিশ চার্চে অভিনব উদ্যোগ, চালু হল বিনামূল্যে ডেটা সায়েন্স ও সংবাদ পাঠের কোর্স
-
ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! ‘আলফা’ জবাব কাপুরবধূর
-
দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক
-
‘মেসি আরও গোল করুক, বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে শেষ ষোলোয় তুলে হুঙ্কার এমবাপের