Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Kamarhati

দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার

কী কারণে এই সিদ্ধান্ত নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়ের?

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ২৩:০৯

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ২৩:০৯

options
link
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার zoom
ইস্তফা দিলেন নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। নিজস্ব ছবি।
Advertisement

দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ দিনের মাথায় কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। মঙ্গলবার মহকুমাশাসক ও পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তাঁর অভিযোগ, তাঁকে সমর্থন করা কাউন্সিলরদের মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে একে একে সরিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি।

কামারহাটি পুরসভার মোট কাউন্সিলর ৩৫ জন। তাঁদের মধ্যে তিন জন নির্দল, বাকিরা তৃণমূলের। তবে তৃণমূলের দুই কাউন্সিলরের আগেই মৃত্যু হয়েছে। রাজ্যে পালাবদলের পর গত ১২ জুন চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন গোপাল সাহা। এরপর ৩ জুলাই সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা তথা নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার ১৮ দিনের মধ্যেই তাঁর পদত্যাগে পুরসভার ভবিষ্যৎ সমীকরণ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুশান্তবাবুর জানিয়েছেন, “আমাকে সমর্থন করা কাউন্সিলরদের কেসের ভয় দেখানো হচ্ছে। গ্রেপ্তারের আশঙ্কায় প্রায় ১৫ জন পদত্যাগ করেছেন। সব দিক থেকে অসহযোগিতা করা হচ্ছে। তাই পদত্যাগ করেছি।” তবে অল্প সময়ের মধ্যেই অস্থায়ী কর্মীদের দৈনিক পারিশ্রমিক ৫০ টাকা এবং মাসিক ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি, পাশাপাশি মেট্রো কলোনির বাসিন্দাদের জমির মিউটেশনের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে বলেও দাবি করেছেন তিনি। কটাক্ষ করে বিজেপি নেতা অরূপ চৌধুরী বলেন, “চোরেদের সার্কাস নিয়ে আমাদের কোনও উৎসাহ নেই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.