সম্যক খান, মেদিনীপুর: “বিজেপির ভারচুয়াল মিটিংয়েই তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে। বুঝে গিয়েছে যে, ওদের বিনাশ আসন্ন। তাই তারা নানাভাবে হুমকি দিচ্ছে,” মেদিনীপুর থেকে এভাবেই শাসকদলকে বিঁধলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। আমফানের (Amphan) ত্রাণ-সহ একাধিক ইস্যুতে কাঠগড়ায় তুললেন রাজ্যকে। শাসকদলের জন্য ক্ষতিগ্রস্তদের এই দুর্ভোগ বলেও অভিযোগ করেন তিনি।
জানা গিয়েছে, দলীয় কর্মসূচিতে যোগ দিতেই রবিবার পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সেখান থেকেই তৃণমূলকে একহাত নেন তিনি। বলেন, “তৃণমূলীরা ভয় পেয়েছে, তাই করোনার অজুহাত দিয়ে বিজেপিকে রাস্তায় নামতে বাধা দিচ্ছে। অথচ তৃণমূল মিছিল-মিটিং সব করছে করোনা কোনওরকম বিধি নিষেধ উপেক্ষা করেই। এই দ্বিচারিতা মানুষ মেনে নেবে না।” আনলক ওয়ান প্রসঙ্গেও শাসকদলকে তোপ দাগেন তিনি। বলেন, “কোনওরকম পরিকল্পনা ছাড়াই লকডাউন জারি ও শিথিল হচ্ছে। সাধারণ মানুষ বিপদে পড়ছে।”
[আরও পড়ুন: পঞ্চভূতে বিলীন কাশ্মীরে শহিদ জওয়ান শ্যামল, চোখের জলে ঘরের ছেলেকে বিদায় দিল সবং]
এদিন মেদিনীপুর থেকে আমফানের ত্রাণে দুর্নীতি ও দলবাজি প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দেন রাহুল সিনহা। বলেন, “তৃণমূলের নেতারা নিজেরাই ত্রাণের টাকা লুঠ করেছেন। চাপে পড়ে অনেকে আবার তা ফেরতও দিচ্ছেন।” সরকারি নির্দেশিকা অনুযায়ী বিডিও অফিসগুলিতে কেন ত্রাণ প্রাপকদের তালিকা টাঙানো হচ্ছেন না সেই প্রশ্নও তোলেন তিনি। প্রসঙ্গত, করোনা আবহে দীর্ঘদিন মিটিং-মিছিল বন্ধ রাখা হয়েছিল। থমকে গিয়েছিল জনসংযোগ। পরবর্তীতে আসন্ন নির্বাচনের কথা ভেবে ভারচুয়াল সভার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।
[আরও পড়ুন: মাংসের লোভ দেখিয়ে কুকুরকে ডেকে কোপাল কোচবিহারের যুবক, ক্ষোভে ফুঁসছেন পশুপ্রেমীরা]
সর্বশেষ খবর
-
বিপদে ‘বন্ধু’র হাত ছাড়েনি ভারত! ক্ষমতাচ্যুত হাসিনার নয়াদিল্লিতে আশ্রয় নিয়ে ব্যাখ্যা ত্রিবেদীর
-
সংসদে আরও কোণঠাসা মমতা তৃণমূল! দুই স্ট্যান্ডিং কমিটির মাথায় এনসিপিআই
-
কিং-প্রিন্সের ব্যর্থতার দিনে উজ্জ্বল সেঞ্চুরি রাহুলের, ধাক্কা সামলে সাড়ে তিনশোর গণ্ডি পার ভারতের
-
ক্যারাটের রেফারি প্রতিযোগিতায় সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল কোন্নগরের তারকের!
-
নবজাতকদের সব নথি এবার এক ছাদের তলায়! মালবাজারে শুরু ‘প্রজেক্ট পরিচয়’