Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Durgapur

‘পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ মন্তব্যে ফুঁসছেন বিজেপি কর্মীরা, অভিষেকের ছবিতে জুতোর মালা-ডিম

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।

সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৪:৫৪

link
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৪:৫৪

options
link
‘পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ মন্তব্যে ফুঁসছেন বিজেপি কর্মীরা, অভিষেকের ছবিতে জুতোর মালা-ডিম zoom
ছবি: সনাতন গরাই।
Advertisement

‘একত্রিশে জিতে পার্টি অফিস গুঁড়িয় দেব’ মন্তব্যের পরেই অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসছেন বিজেপি কর্মীরা। সোমবার সকালে দুর্গাপুরের (Durgapur) সরকারি মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবিতে জুতোর মালা পরিয়ে, ডিম ছুঁড়ে চলল প্রতিবাদ।

শনিবার কালীঘাট থেকে বিজেপিকে টার্গেট করে অভিষেকের হুমকি, “প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যে আইনে অত্যাচার হচ্ছে, একই আইনে একত্রিশে ফিরিয়ে দেব। সরকার বদলালে বিজেপির একটাও অফিস থাকবে না।”

প্রসঙ্গত, আমতলায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বেআইনি’ পার্টি অফিসে বুলডোজার চলতেই বিজেপির বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগে তোলেন তিনি। শনিবার কালীঘাট থেকে বিজেপিকে টার্গেট করে অভিষেকের হুমকি, “প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যে আইনে অত্যাচার হচ্ছে, একই আইনে একত্রিশে ফিরিয়ে দেব। সরকার বদলালে বিজেপির একটাও অফিস থাকবে না।” আর এরপরেই দুর্গাপুরে গর্জে উঠেছে বিজেপি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির ওবিসি মোর্চার জেলা সম্পাদক স্বাধীন রায় বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উস্কানিমূলক কথাবার্তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তাই তাঁর ছবিতে ডিম, জুতোর মালা পরিয়ে প্রতীকী বিক্ষোভ দেখিয়েছি। আগামী দিনেও যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”

উল্লেখ্য, প্রশাসনের তরফে পরপর নোটিস গিয়েছিল অভিষেকের কার্যালয়ে। তারপরেও জবাব না দেওয়ার অভিযোগে শনিবার অ্যাকশনে মোডে নামে দক্ষিণ ২৪ পরগনার প্রশাসন। ৩ টি বুলডোজারের হুঙ্কারে ভাঙা শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচতলা পেল্লায় কার্যালয়। ক্ষোভের বিস্ফোরণ ঘটে স্থানীয়দের মধ্যেও। হাতুড়ি পিটিয়ে কার্যালয়ের ভিতরে দেদার ভাঙচুর চলে। সেখানেও অভিষেকের নিশানায় আসেন ডায়মন্সেড হারবারের বিজেপি কর্মীরা। অভিষেক সেদিন সাফ হুঁশিয়ারি দিয়েছিলেন, “বিজেপি নেতা-কর্মীরা গেরুয়া উত্তরীয় দিয়ে মুখে ঢেকে পার্টি অফিসে তাণ্ডব করেছে। ভিডিওতে যাদের দেখা গেছে, কেউ বাঁচবেন না।” সাংসদের মন্তব্য ঘিরে দিকে দিকে বাড়ছে ক্ষোভ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.